শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

রাজধানীর রাজারবাগ কদমতলায় মসজিদের জমি দখলের অবৈধ চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন

  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৭.২৬ পিএম
  • ৬০ বার পড়া হয়েছে

 

(তারিখ: ২৯ মার্চ, ২০২৬ ইং)                               রাজধানীর রাজারবাগ কদমতলায় চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু রওশন আক্তার কর্তৃক পবিত্র মসজিদের জমি দখলের অবৈধ চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজধানীর সবুজবাগ থানাধীন রাজারবাগ কদমতলা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক মসজিদের জমি দখলের চেষ্টার প্রতিবাদে মুসল্লিরা মানববন্ধন করেছেন। আজ, ২৯ মার্চ ২০২৬ ইং, রোজ রবিবার দুপুরে তারা মসজিদ প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে মুসল্লিরা বলেন, মুহাম্মদিয়া জামিয়া শরীফ কমপ্লেক্স জামে মসজিদটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। মরহুম হারুনুর রশীদ খান (সাবেক জেলা জজ), মরহুমা আঞ্জুমানারা বেগম এবং সুরাইয়া চৌধুরী মসজিদের জমিটি দান করেন এবং দখল বুঝিয়ে দেন, যার বৈধ দলিল মসজিদ কমিটির কাছে সংরক্ষিত আছে। কিন্তু একটি চক্র দলিল বাতিলের মামলা দায়ের করে এবং জাল-জালিয়াতির মাধ্যমে মসজিদের জমি একটি ভূমিদস্যু গ্রুপের কাছে বিক্রি করে দেয়। পরবর্তীতে সেই মামলা আদালত খারিজ করে দেওয়া সত্ত্বেও ভূমিদস্যু গ্রুপের দৃষ্টি সেখান থেকে সরেনি। তারা বারবার মসজিদের জমি অবৈধভাবে দখলের অপচেষ্টা চালায়।
মুসল্লিরা বলেন, এই ভূমিদস্যু দলের নেত্রীর নাম রওশন আক্তার। এমন কোনো অপকর্ম নেই, যা এই মহিলা করেনি। সবুজবাগ থানা ছাত্রদল সভাপতি আনোয়ারুল হক শরীফ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত এই রওশন আক্তার। এই মহিলার নামে মাদক ও নারী সরবরাহের অভিযোগে থানায় একাধিক মামলা আছে।

মুসল্লিরা বলেন, রওশন আক্তার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেশ প্রভাবশালী হয়ে ওঠে এবং মুসল্লিদের নামে ভুয়া মামলা দিয়ে হয়রানি করে। রওশন আক্তারের পালিত গুন্ডা-পাণ্ডাদের জ্বালায় বর্তমানে মুসল্লিদের নামাজ আদায়ে বেশ কষ্ট হচ্ছে। মুসল্লিরা আরও বলেন, শুধু আমাদের মসজিদের জমি নয়, এলাকার যেকোনো জমি নিয়ে বিরোধ বা সমস্যা হলে সেই জমি স্বল্প মূল্যে ক্রয় করে, এরপর তার গুন্ডাবাহিনী দিয়ে দখল করাই ভূমিদস্যু রওশন আক্তারের কাজ।

মুসল্লিরা বলেন, নতুন সরকার আসার পর রওশন আক্তার ভোল পাল্টেছে এবং বিএনপির নাম বেচে খাওয়া কিছু গুন্ডা-সন্ত্রাসী ও চাঁদাবাজকে দলে ভিড়িয়ে মসজিদের জায়গা নতুন করে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তারা মসজিদের সীমানা দেয়াল ভেঙে ফেলার ও অবৈধ দখলের অপচেষ্টা চালায় এবং নানাবিধ ভয়-ভীতি প্রদর্শন করে। এমনকি তারা মসজিদ কমিটির সদস্যদের গুলি করে হত্যার হুমকিও প্রদান করে। এ বিষয়ে সবুজবাগ থানায় একটি জিডি দায়ের করা হয়েছে, যার নম্বর- ১৮৪৫।
মুসল্লিরা বলেন, আমরা জানি বর্তমান বিএনপি সরকার এ ধরনের খুনি-সন্ত্রাসী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা সরকারের প্রতি দাবি জানাই, যেন তারা অবিলম্বে এই খুনি-সন্ত্রাসী ও ভূমিদস্যু রওশন আক্তারকে গ্রেফতার করে মসজিদের জমির যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com