সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

গুলশানে পথচারীকে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮.৪৭ পিএম
  • ৬৪ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশানে পথচারীকে প্রকাশ্যে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে এ মামলা করেন ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম।

এদিন আদালত মামলা গ্রহণ করে বাদীর জবানবন্দি রেকর্ড করেন। সেই সঙ্গে গুলশান থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন বিচারক।

এর আগে বুধবার (১১ মার্চ) পথচারীকে মারধরের ঘটনায় রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে তাকে এই লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে অনতিবিলম্বে এ ধরনের অশালীন কন্টেন্ট বানানো থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে ওই কন্টেন্ট ফেসবুক থেকে সরিয়ে নিতেও বলা হয়েছে। এছাড়াও রুশ-বাংলা কথিত মডেল মনিকা কবিরের বাংলাদেশ অবস্থান ও ওয়ার্ক পারমিট ও বৈধ ভিসা আছে কিনা, তাও উপস্থাপন করতে বলা হয়েছে।

লিগ্যাল নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ ১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও বাংলাদেশ দণ্ডবিধির ১৮৬০ ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর গুলশান এলাকায় এক সাধারণ পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন কথিত রুশ-বাংলা মডেল মনিকা কবির। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মনিকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। ওই সময় এক পথচারী তার কাছাকাছি দূরত্ব দিয়ে যাওয়ার সময় তার দিকে তাকান। এতে ক্ষিপ্ত হয়ে মডেল মনিকা ওই ব্যক্তিকে মারধর শুরু করেন। পরে তাকে হাসিমুখে উড়ন্ত চুমু দিতে দেখা যায়। ঘটনার পর সেই ভিডিওটি ফেসবুকে আপলোড করেছেন তিনি।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ঘটনাটির সমালোচনা করে এর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগ উঠেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই ভিডিওটি আপলোড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com