মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

নওগাঁয় অবৈধ ইটভাটায় ১০ লক্ষ টাকা জরিমানা 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮.২৪ পিএম
  • ২৬ বার পড়া হয়েছে
সোহেল রানা, নওগাঁ : নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর  কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের   বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুর রহমান   এর নেতৃত্বে নওগাঁ জেলার নিয়ামতপুর  উপজেলায় অবস্থিত  অবৈধ ইটভাটার বিরুদ্ধে বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়  পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত বাদমালঞ্চি এলাকার  মেসার্স  দেশ  ব্রিকসকে ৩ লক্ষ  টাকা, ভাতকুন্ডু এলাকার  মেসার্স  আঁখি  ব্রিকসকে ৪  লক্ষ   টাকা এবং চকসিতা এলাকার  মেসার্স তিন ভাই ব্রিকস কে ৩ তিন লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।  অভিযানে ৩ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৩টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ১০ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এই অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। ব্যাটেলিয়ান আনসার, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে  এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com