বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনের বিরুদ্ধে মাস ছয়েকের যুদ্ধে হতাহত ৭০-৮০ হাজার রুশ সেনা, দাবি পেন্টাগনের

  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২, ১২.৪৪ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

পেন্টাগনের দাবি, ইউক্রেনের যুদ্ধে রুশ সেনাবাহিনীর হতাহতের সংখ্যা আসলে কত, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও অন্তত ৭০-৮০ হাজার সেনা হতাহত হয়েছেন।মাস ছয়েক ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে হতাহত হয়েছেন রাশিয়ার ৭০ থেকে ৮০ হাজার সেনা। সম্প্রতি এমন দাবি করল পেন্টাগন। অন্য দিকে, ইউক্রেনের সেনাবাহিনীর দাবি ছিল, এখনও পর্যন্ত তাদের ৪২,২০০ সেনার মৃত্যু হয়েছে।

আমেরিকার প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের এক শীর্ষকর্তা কলিন কাল সোমবার একটি সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, ইউক্রেনের যুদ্ধে রুশ সেনাবাহিনীর হতাহতের সংখ্যা আসলে কত, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও অন্তত ৭০-৮০ হাজার সেনার নিহত এবং আহত হয়েছেন। তাঁর আরও দাবি, হতাহতের সঠিক সংখ্যা কমবেশি হতে পারে। তবে অন্তত এই সংখ্যক সেনাকে হারিয়েছে রাশিয়া।

মিলিটারি টাইমস নামে একটি সংবাদমাধ্যমেও একই দাবি করেছেন তিনি। কলিন বলেন, ‘‘যুদ্ধক্ষেত্রে হতাহতের সংখ্যা নিয়ে অনেক ধোঁয়াশা দেখা দেয়। তবে আমার মতে, ছ’মাসের কম সময়ে হয়তো ৭০,০০০-৮০,০০০ রুশ সেনা হতাহত হয়েছেন।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধাভিযানের ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসি়ডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলি এই অভিযানকে ‘আক্রমণ’ বলে আখ্যা দিয়েছে। তবে এই যুদ্ধে রাশিয়ার ‘প্রভূত ক্ষয়ক্ষতি’ হলেও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতির ইঙ্গিত পাওয়া যায়নি। পেন্টাগনের ওই কর্তার দাবি, সেনাবাহিনীর পাশাপাশি চার কোটিরও বেশি ইউক্রেনীয় নাগরিকের বিরুদ্ধেও লড়তে হচ্ছে রাশিয়াকে। অন্য দিকে, আমেরিকা-সহ বহু দেশের থেকে সামরিক সাহায্য পাচ্ছে ইউক্রেন। সেই তালিকায় নবতম সংযোজন ১০০ কোটি টাকার একটি সামরিক প্যাকেজ।

সম্প্রতি ইউক্রেনকে বহু অস্ত্রশস্ত্রের জোগান দিয়েছে জো বাইডেন সরকার। তার মধ্যে রয়েছে, হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস), ৭৫০ রাউন্ডের ১৫৫ মিলিমিটার আর্টিলারি গোলাবারুদ, ২০টি মর্টার সিস্টেম এবং ২০,০০০ রাউন্ডের মর্টার গোলাবারুদ-সহ বহু অস্ত্রশস্ত্র।

রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতি নিয়ে কোনও বিবৃতি জারি করেনি ইউক্রেন। তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক ঘনিষ্ঠের দাবি, প্রতি দিন কমপক্ষে ২০০ জন করে সেনাকে হারাচ্ছেন তাঁরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com