মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া দীর্ঘায়িত করল চীন

  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২, ১২.৩০ এএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

তাইওয়ানের আশপাশের সমুদ্র ও আকাশে চীনের সামরিক বাহিনী সোমবার তাদের উস্কানিমূলক মহড়াটি দীর্ঘায়িত করেছে। এর একদিন আগেই মহড়াগুলো শেষ হওয়ার কথা ছিল।

চীনের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে বলে যে, পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড তাইওয়ানের কাছে সাবমেরিন বিধ্বংসী ও আকাশ থেকে জাহাজে আঘাত হানার মহড়ায় মনোনিবেশ করবে। মহড়াটি কতদিন চলবে বা কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়টি পরিষ্কার না।

চীন ইতোমধ্যেই তাইওয়ানের আশেপাশের ছয়টি নির্ধারিত স্থানে চারদিনব্যাপী ব্যাপক সামরিক মহড়া পরিচালনা করেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়া হিসেবে এমন মহড়া অনুষ্ঠিত হয়।

চীনের অব্যাহত মহড়া বিষয়ে প্রশ্ন করা হলে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার সাংবাদিকদের বলেন, “তারা যতটা করছে ততটা করা নিয়ে আমি উদ্বিগ্ন কিন্তু দুঃশ্চিন্তিত নই। তবে, আমার মনে হয় না যে, তারা যা করছে এর থেকে আর বেশি কিছু তারা করবে।”

চীন মহড়ার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণ করে, যেগুলো তাইওয়ানের উপর দিয়ে উড়ে যায়। এছাড়াও, দ্বীপটির আশেপাশে যুদ্ধজাহাজ, জঙ্গীবিমান, ও ড্রোন পরিচালনা করা হয়।

চীন এর আগে জানিয়েছিল যে, মহড়া রবিবার শেষ হবে। তবে, অনেক পর্যবেক্ষক শঙ্কা করেছিলেন যে, এই সুযোগে তাইওয়ানের বিরুদ্ধে আরও আগ্রাসী একটি অবস্থানকে চীন স্থায়ীভাবে স্বাভাবিক বানানোর চেষ্টা করবে।

মহড়া দীর্ঘায়িত করার চীনের সিদ্ধান্তের প্রতি তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রক শুক্রবার দিনের শেষদিকে নিন্দা জ্ঞাপন করে। মন্ত্রক বলে যে, চীন “ইচ্ছাকৃতভাবে একটি সংকট সৃষ্টি করছে” এবং মহড়া শেষ করার আন্তর্জাতিক আহ্বানগুলোকে উপেক্ষা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com