মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফুলবাড়ী ফিটনেস পয়েন্ট ব্যায়ামাগার উদ্বোধন।

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ৮.৫৭ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে এই প্রথম শরীর চর্চার আধুনিক সরঞ্জামাদি নিয়ে যাত্রা শুরু করল ফুলবাড়ী ফিটনেস পয়েন্ট।

মঙ্গলবার (৯আগস্ট) সকাল ১১টায় পৌর শহরের পুরাতন ব্রিজ সংলগ্ন বাসার মার্কেটের দ্বিতীয় তলায় এই ফিটনেস পয়েন্ট জিমনেশিয়াম উদ্বোধন করা হয়।

ফুলবাড়ী ফিটনেস পয়েন্ট এর সত্বাধিকারী, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই ব্যায়ামাগার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এছার উদ্দিন, সাবেক কাউন্সিলর আবুল বাসার, ব্যাংকার দেবাশীষ চক্রবর্তী, ব্যায়ামাগারের পরিচালক অর্নব চক্রবর্তীসহ অনেকে।

ফুলবাড়ী ফিটনেস পয়েন্টের পরিচালক অর্নব চক্রবর্তী জানান, ফুলবাড়ীবাসী একটি মানসম্মত ব্যায়ামাগারের অভাব দীর্ঘদিন ধরে অনুভব করছিল। সুস্থ্য স্বাভাবীক শরীর গঠনে সকল বয়সী জনসাধারণের চাহিদা পূরণে ব্যক্তিগত উদ্যোগে এ জিমনেসিয়াম প্রতিষ্ঠা করা হয়েছে।

সরকারী ভাবে না হলেও ব্যক্তিগত ভাবে এটি গড়ে ওঠায় বিভিন্ন মহল সাধুবাদ জানিয়েছেন। এতে যুব সমাজ শরীর গঠনে এবং শরীরের প্রতি যত্নবান হয়ে মাদক থেকে দূরে থাকবে এমনটিই প্রত্যাশা করছেন স্থানীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com