মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কাবুলে আইএস হামলায় নিহত ৮

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ১২.৩৪ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বিস্ফোরণের পরে অসংখ্য মানুষ রাস্তায় পড়ে আর্তনাদ করছিলেন। অনেক দেহাংশও ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। শনিবার রাতে কাবুলের এক জনবহুল বাজার এলাকায় বোমা বিস্ফোরণে কম পক্ষে আট জন নিহত হয়েছেন, জখম ২২। হামলার দায় নিয়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী।

শহরের পশ্চিমপ্রান্তে যেখানে এই হামলা হয়েছে, সেখানে মূলত শিয়াদের বসবাস। গত বছর অগস্টে তালিবান (যারা মূলত সুন্নি) আফগানিস্তানের ক্ষমতা দখল করে আশ্বাস দিয়েছিল, দেশের শিয়া সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার দিকে তারা কড়া নজর রাখবে। কিন্তু গত এক বছরে বারবার হামলা হয়েছে শিয়াদের উপরে। এবং বেশির ভাগ হামলাই চালিয়েছে সুন্নি আইএস। গত কালও এই এলাকার এক মসজিদে বোমা বিস্ফোরণে আট জন নিহত ও ১৮ জন জখম হয়েছিলেন।

পরপর দু’দিন শিয়া-অধ্যুষিত এলাকায় এ ভাবে প্রাণঘাতী হামলায় সাধারণ মানুষের মৃত্যুর পরে নিরাপত্তা বজায় রাখার জন্য তালিবান প্রশাসনের দক্ষতা ও সদিচ্ছা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। কাবুলের শিয়া ধর্মগুরু সৈয়দ কাজ়ুম হোজাটের কথায়, ‘‘মহরমের আগে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কিছুটা জোরদার করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, সেটাও যথেষ্ট নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com