মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চেয়ারে বসা কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২, ১২.১০ এএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

আল-মনসুর,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিডাঙ্গী উপজেলায় চেয়ারে বসাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। শুক্রবার (৫ আগষ্ট) রাতে এ ঘটনা ঘটলেও আহতদের মধ্যে গুরুতর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পান্নাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে খবর ছড়িয়ে পরে। তবে অন্যান্যরা স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ বন্ধ হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার বিষয়ে উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মকবুল হোসেন জানান, সন্ধ্যায় দলীয় কার্যালয়ের ভিতরে যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পান্নাসহ কয়েকজন সিনিয়র নেতারা চেয়ারে বসেছিল।

সেখানে চেয়ার থেকে উঠতে বলায় যুবদলের নেতাকর্মীদের বাকবিতন্ডা শুরু হয়। এরপর সংঘর্ষে জড়িয়ে পড়েন। অসুস্থ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পান্না জানান, কোন কারণ ছাড়াই দলীয় কার্যালয়ের ভেতর আমাকে বেধরক মারধর করে মাথা ফাটিয়েছে। আমি সুস্থ্য হলে মহাসচিবের কাছে বিচার চাই চাইবো।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড. টিএম মাহাবুর রহমান বলেন, আমি এলাকার বাইরে আছি। সন্ধ্যায় এলাকায় যাবো। মারপিটের ঘটনাটি মোবাইলে শুনেছি। বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ঢাকাপ্রকাশ-কে বলেন, বিএনপি কার্যালয়ে সংঘর্ষের ঘটনা কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com