মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে কোরিয়ান মেডিকেল টিম কর্তৃক বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম উদ্বোধন।

  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২, ৯.৪১ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রোডেম ফাউন্ডেশন বাংলাদেশের এর উদ্যোগে দিনাজপুরের ফুলবাড়ীতে বিনামূল্যে কোরিয়ান চিকিৎসা সেবা কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে দক্ষিণ কোরিয়া থেকে আগত ৩ জন বিশেষজ্ঞ ডাক্তার, ৪ জন ইর্ন্টারনি ডাক্তার ও ১২ জন মেডিকেল স্টুডেন্ট নিয়ে পরিচালিত এই চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, কাজিহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানিক রতন, রোডেম ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার বাবলু বিবেরু, বিজনেস ম্যানেজার ডেভিড হালদার উপস্থিত ছিলেন।

রোডেম ফাউন্ডেশন এর বিজনেস ম্যানেজার ডেভিড হালদার জানান, দক্ষিণ করিয়া দাতাগন পরিচালিত শিক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক নিবন্ধিত সংস্থা রোডেম ফাউন্ডেশনের বেসিক ডেভলপমেন্ট এর অধিনে প্রতিবন্ধী, মা ও শিশুসহ জেনারেল রোগে আক্রান্ত রোগীদে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এই প্রোগ্রাম ঢাকা শহর ও ফুলবাড়ীতে ২দিন ব্যাপি অনুষ্ঠিত হবে। আমরা চিকিৎসা পত্রের সাথে বিনামূল্যে ঔষধ ও প্রতিবন্ধিদের জন্য হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com