বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ভারতে চাকুরীর প্রলোভন দেখিয়ে নারী পাচার, আটক ৬

  • আপডেট সময় শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৮.৩৬ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

বিউটি পার্লারে চাকুরীর প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ভারতে পাচারকালে তিন নারীকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় পাচারকারী চক্রের পাঁচ নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার র‌্যাবের অভিযানে এদেরকে আটক করা হয়।

র‍্যাব জানায়, শিল্পনগরী নারায়ণগঞ্জের পোশাক কারখানা ও নিম্ন আয়ের অভাবি নারীদের উচ্চ বেতনে ভারতের বিউটি পার্লারে চাকুরির প্রলোভন দেখিয়ে সীমান্তবর্তী এলাকা দিয়ে তাদের পাচার করে আসছে একটি চক্র। বিভিন্ন এলাকা থেকে নারীদের একত্রিত করে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার বাসায় রাখা হতো তাদের। পরে সেখানে থেকে রাতের আধারে তাদেরকে নেয়া হতো যশোর বেনাপোলে। সেখান থেকে কেউ যেতে রাজী না হলে তাকে মারধর করতো চক্রের সদস্যরা। এরপর পাঠিয়ে দেয়া হতো ভারতে।

তবে মানবপাচারকারী ওই চক্রের কাছ থেকে সম্প্রতি কৌশলে পালিয়ে এসেছেন এক নারী। পরে র‌্যাবকে বিষয়টি জানালে তারা সিদ্ধিরগঞ্জের ওই বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে আরও দুই নারীকে উদ্ধার করে র‍্যাব সদস্যরা। উদ্ধারকৃত নারীরা জানান, ৬০ হাজার টাকা বেতনের প্রলোভন দেখিয়ে তাদেরকেও ভারতে পাঠানো হচ্ছিল। পরে তারা জানতে পারেন যে, সেখানে নিয়ে তাদেরকে বিক্রি করা হবে।

বৃহস্পতিবার র‌্যাবের অভিযানে একজন পুরুষসহ পাঁচজন নারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পাচারের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে সহজ-সরল অভাবি নারীদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচার করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সত্যতা স্বীকার করেছে। এ চক্রের অন্যদের আটকের জন্য চেষ্টা করছে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com