বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তাজিয়া মিছিল উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা : ডিএমপি কমিশনার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৮.৩০ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে ডিএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে ।
হোসাইনী দালান ইমামবাড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ কথা বলেন।
আশুরা ও তাজিয়া শোক মিছিলের নিরাপত্তা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, তাজিয়া মিছিল সম্পূর্ণ নিরাপত্তার বলয়ে বেষ্টিত থাকবে। নিরাপত্তা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হলো চেকপোস্ট থাকবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেট ডিউটি ও রুফটপ ডিউটি থাকবে। পাশাপাশি যেসকল ক্যাম্পাস থেকে তাজিয়া মিছিলগুলো শুরু হবে সেসকল স্থানে ডগস্কোয়াড এবং বোম্ব ডিসপোজাল ইউনিট থাকবে। তাছাড়াও যে রাস্তা দিয়ে তাজিয়া মিছিল যাবে সেই রাস্তা সম্পূর্ণ নিরাপত্তার বলয়ে বেষ্টিত থাকবে।
আজ দুপুরে শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে রাজধানীর হোসাইনী দালান ইমামবাড়ায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, কয়েকদিন আগে থেকেই বিভিন্ন এলাকায় যেসমস্ত আবাসিক হোটেল ও মেস আছে সেগুলোতে তল্লাশি, রেইড, ক্লক রেইড পরিচালনা করা হবে। পাশাপাশি সোস্যাল মিডিয়াতে এই নিয়ে কোন অপপ্রচার বা হিংসাত্মক কোন স্পিচ দেয়া হচ্ছে কি না সেগুলো আমরা লক্ষ্য রাখবো এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি আরও বলেন, তাজিয়া মিছিলের অনুষ্ঠানিকতা মূলত ৭ আগস্ট থেকে শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে। তবে কিছু কিছু জায়গায় ৬ আগস্ট থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে । মূলত এই অনুষ্ঠানটি চার দিনব্যাপী।
নগরবাসীর প্রতি আহবান জানিয়ে কমিশনার বলেন, আমরা জানি কোনো কোনো তাজিয়া মিছিলে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন। ফলে নগরবাসীকে অনুরোধ করবো তাজিয়া মিছিলের কারণে রাস্তায় যানজট সৃষ্টি হতে পারে, আপনারা ধর্মীয় অনুষ্ঠান হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরাও সাধ্যমতো চেষ্টা করবো যাতে মানুষের ভোগান্তি কম হয়।
অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে এ ধর্মীয় উৎসব সম্পন্ন করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।
আগামি মঙ্গলবার (৯ আগস্ট) পবিত্র আশুরা পালিত হবে। হিজরি ১০ মহররমের দিন আশুরা উপলক্ষ্যে বাংলাদেশে সরকারি ছুটি থাকে। ইসলামের ইতিহাসে ৬১ হিজরি তথা ৬৮০ খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com