মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ তদন্ত দুদক !

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ১১.৩৪ এএম
  • ২৮২ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
সড়ক সংস্করণে ব্যাপক অনিয়মের অভিযোগে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া-মান্দারী সড়কের সংস্কার কাজে অনিয়মের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) এই সড়কটির বিভিন্ন স্থানে খোঁড়াখুড়ি করে সংষ্কার কাজের অনিয়ম অনুসন্ধান করা হয়।
এসময় দুদক নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ, পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলাম এবং লক্ষ্মীপুর সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. এমদাদুল হক উপস্থিত ছিলেন। জানা গেছে, ১০৬ নম্বরে কল করে স্থানীয়দের অভিযোগ, অনিয়মের প্রতিবাদ কর্মসূচি এবং পত্রপত্রিকায় লেখালেখির পর এ অভিযানে নামল দুদক।
এলজিইডি সূত্র জানায়, সদর উপজেলার দত্তপাড়া-মান্দারী সড়কের সাড়ে ৫ কিলোমিটার সংস্কার কাজে ১ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। স্থানীয় রিপন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটির সংস্কার কাজ বাস্তবায়ন করছে। কাজটির শুরু থেকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছিল স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ ছিল- উপজেলার দত্তপাড়া-মান্দারী সড়কটির সংস্কারে নিম্নমানের ইট-খোয়া, পাথর ও বিটুমিন ব্যবহার করা হয়। দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রকৌশলীর যোগসাজসে ঠিকাদার এ অনিয়ম করে। এনিয়ে অভিযোগ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হলেও সড়ক সংস্কারে যথাযথ মান রক্ষায় এলজিইডি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেননি। এরপরই ১০৬ নম্বরে কল করে দুদকের কাছে অভিযোগ করা হয়।
এদিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন দুদক কর্মকর্তা। তবে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সড়ক সংস্কার কাজটিতে কি কি অনিয়ম হয়েছে, তা তদন্ত করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন দুদক নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ।
সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. এমদাদুল হক বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা কোনো ব্যবস্থা নেইনি, এটা সত্য নয়। তবে বর্তমানে যেহেতু দুদক বিষয়টি তদন্ত করছে সেহেতু আমাদের কিছু বলার নেই। দুদক এলজিইডি কর্তৃপক্ষকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেননি বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য,সড়ক সংস্করনে বিভিন্ন সড়কের তথ্য চাওয়া হলেও এই উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদ হক গণমাধ্যম কর্মীদের সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com