মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে একাধিক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত-২০

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ১১.২৬ এএম
  • ২৭৭ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
একাধিক সড়ক দুর্ঘটনা নিহত ৪ জন ও আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলায় যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও ২ জনের অবস্থা আশঙ্কাজনক। উপজেলার বটতলী এলাকার ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে দালাল বাজারের মাইলের মাথা নামক স্থানে দুটো ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুটো ট্রাকেরই চালক ও তার সহযোগী এবং চন্দ্রগঞ্জ থানার আন্ডার ঘর নামকস্থানে আনন্দবাস দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী সহ ১৫ জন আহত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে  থেকে সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল সহ নোয়াখালীর বিভিন্নি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা হলেন- আবদুর রহিম, জামাল উদ্দিন, রুনু আক্তার ও তার শিশু ছেলে মোহাম্মদ হোসেন। গুরুতর আহত রুবি আক্তারসহ দুইজন। নিহত রুনু আক্তার, তার শিশু সন্তান ও আহত রুবি আক্তার নোয়াখালী জেলার চাটখিল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সকালে জেলার রায়পুর থেকে নোয়াখালির চৌমুহনী যাওয়ার পথে আনন্দ বাস চন্দ্রগঞ্জের আন্ডারঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নারী-পুরুষ সহ ১০ জন আহত  হয়। এছাড়াও পৌর শহরের ঝুমুর এলাকায় ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী আহত হয়। এছাড়াও সদর উপজেলার দালাল বাজার এলাকায় মাইলের মাথায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লক্ষীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন সকাল থেকে পৃথক ৩টি সড়ক দৃর্ঘটনা ২০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনাস্থলে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকার (পাজেরো) গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটি চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিল, বিপরীত দিক থেকে আসছিল প্রাইভেট কারটি। এ ঘটনায় সিএনজি চালক ও যাত্রীসহ ৬ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে ৪জনকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। আহত বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তারা চিকিৎসাধীন রয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন এবং নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com