বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রকে রাশিয়ার জন্য প্রধান হুমকি হিসেবে দেখছেন রুশ প্রেসিডেন্ট

  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২, ১০.০৭ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি নতুন একটি নৌ নথিতে (মতবাদ) স্বাক্ষর করেছেন, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে রাশিয়ার জন্য প্রধান হুমকি হিসাবে চিহ্নিত করা হয়েছে। পাশপাশি আর্কটিক এবং কৃষ্ণ সাগরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে নিজেদের কার্যক্রম বাড়ানোর ঘোষণা দিয়েছে মস্কো।

রোববার (৩১ জুলাই) রাশিয়ার নৌবাহিনী দিবসে এক বক্তৃতায় রাশিয়াকে একটি মহান সমুদ্র শক্তি হিসেবে গড়ে তোলা এবং রাশিয়ার বৈশ্বিক অবস্থান বাড়ানোর জন্য পিটারের প্রশংসা করেন পুতিন।

এই পিটার দ্য গ্রেট ছিলেন ১৮ শতকের একজন রুশ জার (শাসক)। তিনি ছিলেন পশ্চিমা ধারণা, বিজ্ঞান এবং সংস্কৃতির ভক্ত। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ অঞ্চলকে ‘ইউরোপের জানালা’ হিসেবে গড়ে তুলেছিলেন তিনি। পুতিনের মতে, আধুনিক রাশিয়ার অন্যতম রূপকার তিনি।

নৌবাহিনীর কার্যক্রম পরিদর্শনের পর হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে পুতিন বলে, রাশিয়া যেকোনো সম্ভাব্য হামলাকে পরাস্ত করতে পারে। দেশটির সেই সামরিক শক্তি রয়েছে।

এ সময় ৫৫ পৃষ্ঠার একটি নৌ নথিতে স্বাক্ষর করেন পুতিন। সেখানে বলা হয়েছে, বিশ্বের মহাসাগরে আধিপত্য বিস্তারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত নীতি এবং ন্যাটো সামরিক জোটের গতিবিধি রাশিয়ার সীমান্তের খুব কাছাকাছি অবস্থান করছে।

সেখানে আরও বলা হয়েছে, যদি আলোচনা এবং কূটনৈতিক পদক্ষেপে রাশিয়া ব্যর্থ হয় তবে দেশটির তার সামরিক শক্তি ব্যবহার করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com