শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

টেকনাফে প্রায় ২৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা জব্দ

  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২, ৫.৫৭ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের সদস্যরা উপজেলার জালিয়ারদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ২৫ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকা মূল্যমানের ৪ দশমিক ২৭৮ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।
আজ রোববার ভোর রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দমদমিয়া বিওপি’র দক্ষিণ-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ বরাবর নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি’র দু’টি চোরাচালান প্রতিরোধ টহলদল রাতে জালিয়ারদ্বীপে গিয়ে ওৎ পেতে থাকে।
এ সময় তারা আনুমানিক ভোর ৫ টার দিকে ৩ থেকে ৪ জন লোককে একটি কাঠের নৌকা নিয়ে মিয়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখেন। মাদক পাচারকারীরা জালিয়ারদ্বীপে আসলে বিজিবি টহলদল তাদেরকে ধাওয়া করলে তারা নৌকা থেকে লাফিয়ে নাফ নদীতে ঝাপিয়ে পড়ে এবং ডুব সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা নৌকাটি উদ্ধার করে নৌকার পাটাতনের নিচ হতে এবং মাছ ধরার জালের ভিতর পলিথিনে মোড়ানো অবস্থায় দু’টি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ৪ দশমিক ২৭৮ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও একটি কাঠের নৌকা এবং ২৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।
পরবর্তীতে টহলদল সকাল সাড়ে ৬টা পর্যন্ত সেখানে অভিযান পরিচালনা করেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করতে পারেনি। চোরাকারবারীদের সন্ধানে সেখানে বিজিবি’র গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com