মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে : কৃষিমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৯.১৮ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

বিএনপিকে জঙ্গি ও লুটেরা উল্লেখ করে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, তাদের পায়ের নিচে মাটি নেই। ২০০১-২০০৬ সালে ক্ষমতায় থেকে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে।

শনিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে কামরাঙ্গীরচর থানা এবং ৫৫, ৫৬, ৫৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০০১-২০০৬ সময়ের উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, সেই সময়ে বিএনপি ধর্মীয় জঙ্গি ও সন্ত্রাসী দিয়ে দেশে তাণ্ডব সৃষ্টি করেছিল। দেশটাকে লুটপাট করে শতশত কোটি টাকা বিদেশে পাচার করেছিল। সেই পাচার করা টাকায় তারেক জিয়া এখন লন্ডনে বসে খাচ্ছে, সিনেমা দেখছে এবং রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাক্ষণ ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছেন উল্লেখ করে আবদুর রাজ্জাক বলেন, বিএনপি ও মির্জা ফখরুলরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। দেশে পদ্মা সেতু চালু হয়েছে, সেতু দিয়ে গাড়ি চলাচল করছে- এটি এখনো মির্জা ফখরুল স্বীকার করতে চান না। জনশুমারিতে সরকার জনসংখ্যা কম দেখিয়েছে বলেও ডাহা মিথ্যাচার করছেন। দেশে ২০ কোটি মানুষ দেখালে মনে হয় মির্জা ফখরুল খুশি হতেন।

সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসভাপতি আওলাদ হোসেন ও অন্যান্য নেতারা বক্তব্য দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com