বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়া বলছে ইউক্রেনের গোলাবর্ষণে ইউক্রেনের ৪০ জন যুদ্ধবন্দি নিহত

  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২, ১০.২২ এএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা বলছে যে, মারিউপোলে লড়াইয়ের সময়ে আটককৃতদের মধ্যে অন্তত ৪০ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি ইউক্রেনের পূর্বাঞ্চলে ইউক্রেনের গোলাবর্ষণে নিহত হয়েছেন। বিচ্ছিন্নতাবাদীরা বলছে যে, অন্তত ৭৫ জন বন্দি আহতও হয়েছেন।

মারিউপোলের অ্যাজভস্টল ইস্পাত কারখানায় আশ্রয় নেওয়াদের মধ্যে এই ইউক্রেনীয় যুদ্ধবন্দিরাও ছিলেন। ঐ কারখানায় তারা রুশ সৈন্যদের প্রায় তিনমাস প্রতিরোধ করতে সক্ষম হয়েছিলেন।

ব্রিটেন তাদের গোয়েন্দা তথ্যে শুক্রবার টুইটারে জানায় যে, “এক উল্লেখযোগ্য পরিবর্তনে”, রাশিয়া যুদ্ধক্ষেত্রে নিজেদের কর্মকাণ্ডের কিছু কিছু অংশের দায়িত্ব ওয়্যাগনার গ্রুপকে হস্তান্তর করেছে, যা কিনা রাশিয়ার একটি বেসরকারি সামরিক কোম্পানী।

পোস্টটিতে বলা হয় যে, এমন পদক্ষেপের ফলে এমন কোম্পানীর সাথে রাশিয়ার রাষ্ট্রীয় সম্পর্কের কথা অস্বীকার করা রাশিয়ার জন্য আরও কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ রাশিয়া খুব সম্ভবত “যুদ্ধ করতে সক্ষম পদাতিক সৈন্যের বড়সড় ঘাটতিতে ভুগছে।

ব্রিটেনের এই মন্ত্রক পোস্টে জানায়, মার্চ মাস থেকে রাশিয়ার ওয়্যাগনার গ্রুপ নামের বেসরকারি সামরিক কোম্পানী (প্রাইভেট মিলিটারি কোম্পানী বা পিএমসি) রাশিয়ার সামরিক বাহিনীর সাথে সমন্বয় করে ইউক্রেনের পূর্বাঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। ওয়্যাগনারকে খুব সম্ভবত সাধারণ সামরিক ইউনিটের মত করেই যুদ্ধক্ষেত্রের নির্দিষ্ট কিছু সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার প্রাত্যহিক বক্তব্যে বৃহস্পতিবার বলেন, পৃথিবীতে আর কেউই সন্ত্রাসবাদে রাশিয়ার থেকে বেশি বিনিয়োগ করে না।

তিনি বলেন, এটার বিরুদ্ধে আসলেই বৈশ্বিক পর্যায়ে একটি আইনী জবাব দেওয়া প্রয়োজন। এবং এর কোনই যুক্তিসঙ্গত কারণ নেই যে এমন প্রতিক্রিয়া কেন হবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্রে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com