মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন

  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ১২.২৪ এএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহামাদ সোমবার বাদশার কাছে পদত্যাগ পত্র দাখিল করেছেন। তার দফতর থেকে এক বিবৃতিতে ওই তথ্য জানানো হয়েছে, তবে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

প্রধানমন্ত্রী মাহাথির তাঁর উত্তরসূরি হিসেবে যে আনোয়ার ইব্রাহিমকে বেছে নিয়েছিলেন তা রোধ করার লক্ষ্যে, নতুন সরকার গঠনের বিষয়ে তাঁর দল ও বিরোধী দলের কিছু সদস্যের মধ্যে সপ্তাহান্তে আলোচনার পরে মাহাথিরের পদত্যাগের কথা বলা হয়েছে।

মাহাথির, বিশ্বের সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী। তাঁর বয়স ৯৪। আনোয়ারের বয়স বাহাত্তর।

মাহাথির এবং আনোয়ার ২০১৮ সালে একজোট হয়ে নির্বাচনে বিজয়ী হন এবং সেই সময় ক্ষমতাসীন জোটকে ক্ষমতাচ্যুত করেছিলেন, এই শর্তে যে মাহাথির, আনোয়ারের হাতে ক্ষমতা দেবেন।

মালয়েশিয়ার বাদশাহ সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ, এখন কী পদক্ষেপ নেবেন তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com