মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রুবেল হত্যার বিচারের দাবিতে বিএমএসএফের ৩ দিনের কর্মসূচী ঘোষণা।

  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১১.৩২ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার মূলপরিকল্পনাকারী ও হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখা। বুধবার সন্ধ্যায় জেলা শাখার সভাপতি হাসিবুর রহমান রিজু ও সম্পাদক সীমা খন্দকার এ ঘোষণা দেন।

গৃহীত কর্মসূচীর মধ্যে ৩০ জুলাই সকাল ১১টায় কুষ্টিয়া থানা মোড়ে মানববন্ধন, ৩১ জুলাই সকাল ১১ টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও ১ আগষ্ট বাদ মাগরিব কুষ্টিয়া বঙ্গবন্ধু মার্কেটের সামনে থেকে মোমবাতি জ্বালিয়ে বঙ্গবন্ধু মুরাল (পাঁচ রাস্তার মোড়) পর্যন্ত পথযাত্রা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সম্পাদক উক্ত আন্দোলনে কুষ্টিয়ার সকল সাংবাদিকদের অংশগ্রহনের জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার কারণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন না করে এই আন্দোলন কর্মসূচি গ্রহন করেন।

ইতিপূর্বে রুবেল হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচী গ্রহন করে। বিএমএসএফ সন্দেহ করে একটি দুষ্টচক্র রুবেল হত্যাকান্ডের সাথে জড়িতদের বাঁচাতে এবং ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে নানামূখী পরিকল্পনা করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com