শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোহাম্মদপুর এলাকায় জাল টাকা তৈরির কারখানায় অভিযান, মূলহোতা গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৮.৩৩ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

রাজধানীতে জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতের নাম মোঃ হুমায়ন কবির। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১৬ লাখ জাল টাকা, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি প্রিন্টার, ১টি লেমিনেটিং মেশিন, ১কৌটা পেস্টিং গাম, ৩ টি টাকা তৈরির ডাইস, ২ বান্ডেল ফয়েল পেপার, ২ প্যাকেট টাকা তৈরির কাগজ, ১টি কাটার ও ২ টি মোবাইল উদ্ধার করা হয়।

 

বুধবার (২৭ জুলাই ২০২২) রাত ৮:৩০ টায় মোহাম্মদপুর থানার চাদঁ উদ্যান হাউজিং এলাকায়   অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।

আজ (২৮ জুলাই ২০২২) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে এ সংক্রান্তে বিস্তারিত তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)।

ডিবির প্রধান বলেন, ঢাকা শহরে ডিবির বিভিন্ন টিম বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছে। এরই অংশ হিসেবে মোহাম্মদপুর থানার চাদঁ উদ্যান হাউজিং এলাকার ৪ নাম্বার রোডের ১১ নাম্বার বাসার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ চক্রের মূলহোতা হুমায়ন কবিরকে গ্রেফতার করা হয়। হুমায়নের নেতৃত্বেই মূলত চক্রটি এই বিপুল পরিমাণ জাল টাকা তৈরি করে। গত রমজানের ঈদের আগেও লালবাগে জাল নোট তৈরির কারখানা থেকে অনেক জাল নোট এবং মেশিনপত্র উদ্ধার করেছিল ডিবি লালবাগ বিভাগ।

তিনি বলেন, অনেক দিন থেকেই তারা এই ব্যবসাটা করে আসছে। প্রতি মাসে ৬০ লাখ জাল টাকা তারা তৈরি করে। সারা দেশে ৪/৫টা নিয়ন্ত্রণ গ্রুপের মাধ্যমে এই নকল টাকা তারা ছড়িয়ে থাকে। প্রতি এক লাখ নকল টাকায় কারখানার মালিক পায় ১০ হাজার টাকা।

তিনি আরও বলেন, তারা মূলত ঈদকে টার্গেট করে এই জাল টাকা তৈরি করে থাকে। তবে আমরা দেখতে পাচ্ছি আসন্ন পূজাকে কেন্দ্র করে মাসে ৬০ লাখ টাকা রোলিং করার টার্গেটে এখন থেকেই তারা কাজ শুরু করেছে।

অতিরিক্ত কমিশনার বলেন, গ্রেফতারকৃত হুমায়ন তার ভাড়া বাসাকে জাল টাকা তৈরির কারখানা হিসেবে ব্যবহার করতো। ঈদ বা পূজার সময় ব্যাংকে যখন অত্যাধিক ভিড় হয় সেই ভিড়ের মধ্যে তারা ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তার মাধ্যমে জাল টাকার একটা বড় অংশ জমা করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ঢাকা শহরের আরো কোথাও এধরনের জাল টাকা তৈরির কারখানা আছে কি না সেটা আমরা তদন্ত করছি। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

তিনি বলেন, গ্রেফতারকৃত হুমায়নের বিরুদ্ধে জাল টাকা তৈরির ৪টি মামলা রয়েছে। এবার মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হওয়ায় আরো একটি মামলা যুক্ত হলো।

ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম-সেবা এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে বিমানবন্দর জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশেী, পিপিএম-সেবা এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com