বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতের গুজরাট রাজ্যে বিষাক্ত মদপানে কমপক্ষে ৪২ জনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৬.৫৩ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমাঞ্চলে বিষাক্ত মদপানে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় একশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ মদ আমদানি-রপ্তানি ও প্রস্তুতকারকদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার গুজরাট পুলিশ এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, এ সপ্তাহের গোড়ার দিকে গুজরাট রাজ্যের বেশকিছু গ্রামে বিক্রি করা বিষাক্ত মদ পান করার পর বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন।

সিনিয়র পুলিশ কর্মকর্তা অশোক ইয়াদেব এএফপি’কে বলেন, ওই মদপানের পর থেকে এ পর্যন্ত বোতাদ জেলায় ৩১ জনের মৃত্যু ঘটেছে।

পুলিশের আরেক সিনিয়র কর্মকর্তা ভি চন্দ্রশেখর এএফপি’কে বলেন, পার্শ্ববর্তী আহমেদাবাদ নগরীতে অপর ১১ জনের মৃত্যু হয়।

রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী হার্শ সাংবি এক বিবৃতিতে বলেন, ‘তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, তারা বিষাক্ত মদপান করেছিলেন।’

তিনি বলেন, এ মদপানের ঘটনায় চিকিৎসার জন্য ৯৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র- এএফপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com