মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত

  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ১২.১৩ এএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

২৪ ও ২৫ শে ফেব্রুয়ারি গতকাল ও আজ, এই দু’দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় দিন অর্থাৎ আজকের শেষ দিনে ছিল অনেক কর্মসূচি।

সকালেই রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি, পরে রাজঘাট পরিদর্শন এবং দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন, স্বাক্ষরিত হয়েছে প্রতিরক্ষা চুক্তি। প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দু’দেশের মধ্যে উল্লেখযোগ্য আলোচনা হয়েছে বলে প্রেস বিবৃতিতে জানান দুই দেশের রাষ্ট্রপ্রধান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, শক্তিক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব, তথ্যপ্রযুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের মতো সব বিষয়েই আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক আরো ভাল করতে প্রতিরক্ষা চুক্তি হয়েছে। আমার মনে হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেটা স্বীকার করবেন। আমি মনে করি দু’দেশের কাছেই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত বলা যেতে পারে এই বৈঠক চলাকালীন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দিল্লির নানকপুরার একটি স্কুল পরিদর্শন করেন। তাঁকে ঘিরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এদিন দুপুরের পর দিল্লির যুক্তরাষ্ট্র দূতাবাসে শিল্পপতিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দিনের শেষে সন্ধ্যের পর নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে আমন্ত্রিত হয়ে সপরিবার উপস্থিত হন ডনাল্ড ট্রাম্প।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com