বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খেলার মাঠ-উদ্যান প্রতিষ্ঠায় সবচেয়ে বড় অন্তরায় জমির অভাব : মেয়র তাপস

  • আপডেট সময় বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৮.৩৭ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জমির অভাবই পর্যাপ্ত খেলার মাঠ-উদ্যান প্রতিষ্ঠায় সবচেয়ে বড় অন্তরায়।
আজ দক্ষিণ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডস্থিত বাসাবো বালুর মাঠে ‘বাসাবো সবুজ বলয়’ এর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মেয়র বলেন, ‘প্রতি ওয়ার্ডেই ন্যূনতম একটি খেলার মাঠ-উদ্যান প্রতিষ্ঠায় আমাদের মূল লক্ষ্য। কিন্তু খেলার মাঠ-উদ্যান প্রতিষ্ঠা ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে সবচেয়ে বড় অন্তরায় হলো জমির অভাব। পর্যাপ্ত জমির সংস্থান করা।’
সবুজ বলয়ের বিভিন্ন সুযোগ সুবিধা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই বলয়কে কেন্দ্র করে ফিফা’র মানদন্ড অনুযায়ী যেমন ফুটবল খেলা ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের আলাদা ব্যবস্থা রেখেছি তেমনি এখানে দর্শকদের জন্য বসার জায়গা রাখা হয়েছে এবং ক্রিকেটের জন্য যেন নেট প্র্যাকটিস করতে পারে সে ব্যবস্থাও আমরা এখানে রেখেছি। এছাড়া এখানে এসে শিশুরা যেন খেলতে পারে ও অন্য খেলার সাথে তাদের যেন সংঘর্ষ না হয়, সেই ব্যবস্থাও আমরা আলাদাভাবে রেখেছি।’
নানা প্রতিকূলতা অতিক্রম করেই খেলার মাঠ ও উদ্যান প্রতিষ্ঠায় উদ্যোগ অব্যাহত রাখা হবে উল্লেখ করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আজ যে মাঠে আমরা সবুজ বলয় এর উদ্বোধন করলাম, সেই জমিটি দখল করার জন্য অনেকেই চেষ্টা করছে। কিন্তু এই এলাকার সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও আমাদের কাউন্সিলরসহ সকলের দৃঢ়তার জন্যই এই জমিটা রক্ষা করতে পেরেছি বলেই আজ এই প্রকল্পে হাত দিতে পেরেছি। এই সমস্যাটা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডেই রয়েছে। ঢাকা (দক্ষিণ সিটি করপোরেশনের) শহরে একটি ওয়ার্ড রয়েছে, ৪৮ নম্বর ওয়ার্ড। এখানে খেলাধুলা করার জন্য এক চিলতে জমিও নেই। সেখানে একটি জমি চিহ্নিত করেছি, সেই জমিটা দখলমুক্ত করব। সেখানে অবৈধভাবে ট্রাক স্ট্যান্ড করে রাখা হয়েছে। তা দখলমুক্ত করে সেখানেও খেলার মাঠ তৈরি করার উদ্যোগ গ্রহণ করছি।’
নির্বাচনী ইশতেহারে বর্ণিত অঙ্গীকার পূরনে কাজ করে চলেছি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আমাদের সন্তানদের জন্য প্রত্যেকটি ওয়ার্ডে এ রকম একটি করে উদ্যান-মাঠ যেন রেখে যেতে পারি, খেলার পরিবেশ রেখে যেতে পারি তাহলেই আমাদের সুন্দর ঢাকা বিনির্মাণ হবে। সেলক্ষ্যে আমরা কাজ করে চলেছি। এভাবেই ধাপে ধাপে সুন্দর ঢাকা গড়ার দিকে আমরা এগিয়ে যাব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, আজকে আমরা যে সবুজ বলয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলাম, আপনারা যারা এই এলাকায় বসবাস করেন তারা জানেন- ২০০০ সালে আমরা এখানে একটি সবুজ বলয় করার উদ্যোগ নিয়েছিলাম। তখন থেকে প্রকল্প নিয়ে আমরা কাজ করছি। রাজনৈতিক পট-পরিবর্তন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে আইনি জটিলতা তৈরির চেষ্টা করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হলো। সেই জয়ে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আমাদের মেয়র। তিনি এই প্রকল্প গ্রহণ করেছেন এবং এই প্রকল্পে অর্থায়নের ব্যবস্থা করেছেন।
এর আগে মেয়র ৫ তলা বিশিষ্ট মেরাদিয়া কাঁচা বাজার ও বিপনি বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন, বাসাবো বৌদ্ধ মন্দির থেকে কালি মন্দির পর্যন্ত রাস্তা সম্প্রসারণে চলমান কাজ এবং পরে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের ‘শহীদ শামসুন্নেসা আরজু মনি একাডেমিক ভবন’ উদ্বোধন ও আদি বুড়িগঙ্গা চ্যানেলে চলমান খনন কাজ পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও কাজী বোরহান উদ্দিন, সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com