সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শাহ্ রজায়ী (রহঃ) ওরস: ওষখাইনে প্রস্তুতির মহাযজ্ঞ নওগাঁর আত্রাই এ সেচ পাম্প চালু করতে বাধা, পুড়ছে ১৮ বিঘা জমির ভুট্টা গাছ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন – সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট: পেট্রোল পাম্পের লাইনে অচল শহর, চরম ভোগান্তিতে জনজীবন ঠাকুরের পীরগঞ্জে বাড়িতে গিয়ে স্বামী স্ত্রীকে মারপিট-স্বামী স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে কঠোর বার্তা: সন্দ্বীপে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা

মিয়ানমারের গণতন্ত্রপন্থী ৪ জন সক্রিয়কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৭.৫১ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

গণতন্ত্রপন্থী চারজন সক্রিয়কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ। ঐ চারজনের বিরুদ্ধে “সন্ত্রাসী কর্মকাণ্ড” সংঘটনে সহযোগিতার অভিযোগ ছিল। রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার এমন খবর জানায়। গত কয়েক দশকে এটিই দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে কার্যকর হওয়া প্রথম মৃত্যুদণ্ড।

এক রুদ্ধদ্বার বিচারে জানুয়ারিতে তাদের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। ঐ চারজনের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তারা আধাসামরিক বাহিনীকে সহায়তা করেছে। গতবছর এক সামরিক অভ্যুত্থানে সেনাবাহিনী মিয়ানমারের শাসনক্ষমতা দখল করে নেয় এবং বিরোধীদের উপর চরম দমনপীড়ন আরম্ভ করে।

মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) মৃত্যুদণ্ডের খবরে সেটির প্রতি নিন্দা জানিয়েছে। এনইউজি মিয়ানমারের একটি ছায়া সরকার, যাদের ক্ষমতাসীন সামরিক জান্তা বেআইনী ঘোষণা করেছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে একজন হলেন গণতন্ত্র ব্যক্তিত্ব কিয়ো মিন ইয়ু, যিনি জিমি নামেই বেশি পরিচিত। অপর একজন হলেন সাবেক আইনপ্রণেতা ও হিপ-হপ শিল্পী ফিয়ো জেয়া থ্য। দ্য গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার সংবাদপত্র এসব তথ্য জানায়।

৫৩ বছর বয়সী কিয়ো মিন ইয়ু এবং ৪১ বছর বয়সী ফিয়ো জেয়া থ্য তাদের রায়ের বিরুদ্ধে করা আপিলে জুন মাসে হেরে যান। থ্য হলেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি’র একজন মিত্র। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অপর দুই ব্যক্তি হলেন, হ্ল মিয়ো অং এবং অং থুরা ঝ্য।

ফিয়ো জেয়া থ্য-র স্ত্রী থাজিন নিয়ুন্ট অং বলেন, তাকে তার স্বামীর মৃত্যুদণ্ড কার্যকর করার খবর জানানো হয়নি। মন্তব্যের জন্য অন্যান্যদের পরিবারের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি।

ঐ চারজনকে ঔপনিবেশিক আমলের ইনসেইন কারাগারে আটক রাখা হয়েছিল। ঘটনা সম্পর্কে অবহিত এক ব্যক্তি জানান যে, তাদের পরিবারগুলো গত শুক্রবার কারাগারে গিয়েছিল। ঐ ব্যক্তি বলেন যে, শুধুমাত্র একজন আত্মীয়কে জুম অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বন্দিদের সাথে কথা বলতে দেওয়া হয়েছিল।

সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির অধীনে ঐ চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল এবং কারাগারের নিয়ম অনুযায়ী তাদের দণ্ড কার্যকর করা হয় বলে সংবাদপত্রটি জানায়। তবে আর বিস্তারিত কিছু তারা জানায়নি।

মন্তব্যের জন্য একজন সামরিক মুখপাত্রের সাথে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাতে তাৎক্ষণিকভাবে কোন সাড়া মেলেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com