বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রেসিডেন্ট জো বাইডেন সুস্থ হয়ে উঠছেন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৭.২৩ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে কোভিডে আক্রান্ত হবার পর ভালোভাবেই সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক।

ড. কেভিন ও’কনর এক বিবৃতিতে বলেন, বাইডেনের ‘উপসর্গের উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে’, এখন গলা ব্যথাই শুধু রয়ে গেছে। ‘কণ্ঠস্বর কিছুটা ভারী রয়ে গেছে,” ও’কনর আরও জানান।

চিকিৎসক এই অবস্থাকে উৎসাহব্যঞ্জক বলে অভিহিত করে বলেন, বাইডেনের গলা ব্যথা সম্ভবত “লিম্ফোয়েড অ্যাক্টিভেশনের কারণে হয়েছে, যেহেতু তার শরীর এখন ভাইরাসটি দূর করার কাজ করছে।

তিনি বলেন, প্রেসিডেন্টের মূল উপসর্গ, যার মধ্যে রয়েছে নাক দিয়ে পানি পড়া, কাশি ও শরীর ব্যথা ‘উল্লেখযোগ্যভাবে কমে গেছে’, অন্যদিকে তার নাড়ি, রক্তচাপ, শ্বাসের হার এবং শরীরের তাপমাত্রা সবই স্বাভাবিক রয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সুপারিশ মেনেই হোয়াইট হাউসে আইসোলেশনে রয়েছেন বাইডেন।

হোয়াইট হাউসের কোভিড-১৯ রেসপন্স কো-অর্ডিনেটর ড. আশিস ঝা  ফক্স বলেন, শনিবার রাতে বাইডেনের মেডিকেল টিমের কাছ থেকে তিনি তার শেষ আপডেট পেয়েছেন এবং বাইডেনের ‘দিনটি ভালো কেটেছে।

সিবিএস-এর ‘ফেস দ্য নেশন’কে দেওয়া এক সাক্ষাৎকারে ঝা বলেন, তিনি সন্দেহ করছেন যে ‘বাইডেনের এই কোভিডের ধরণটি অন্য আমেরিকানদের মতই, যারা সবগুলো টিকা নিয়েছেন, এমনকি ডাবল বুষ্টার ডোজও সম্পন্ন করেছেন বাইডেনের মত। তাদের ক্ষেত্রেও একই রকম চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হয়েছে।‘

ঝা জানান , ৭৯ বছর বয়সী বাইডেনের করোনাভাইরাসের বিএ.৫ সাবভেরিয়্যান্ট, যা মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। সেখানে প্রতিদিন প্রায় এক লক্ষেরও বেশি নতুন কেস ধরা পড়ছে।

কোথা থেকে এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন বাইডেন তা হোয়াইট হাউস থেকে এখনও জানা যায়নি। তবে তার ১৭ জন ঘনিষ্ঠ জনের মধ্যে কারোরই এখন পর্যন্ত কোভিড পজিটিভ পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com