শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চবি ছাত্রীকে হেনস্তার ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে দুই দিনের রিমান্ডে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৭.২০ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচ শিক্ষার্থীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে, চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের আদালত শুনানি শেষে তাদের রিমান্ড অনুমোদন করেন। এর আগে, রবিবার (২৪ জুলাই) বিকালে আদালতের কাছে ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছিল হাটহাজারী থানা পুলিশ।

রিমান্ডে নেয়া পাঁচ জন হলেন; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. আজিম, নৃ-বিজ্ঞান বিভাগ ২য় বর্ষের নুরুল আবছার বাবু, হাটহাজারী সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগ ১ম বর্ষের নুর হোসেন শাওন ও ২য় বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা ও সাইফুল ইসলাম।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, হেনস্তার ঘটনায় আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য, সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত আবেদন গ্রহণ করে তাদের দুই দিনের রিমান্ড অনুমোদন করেছেন। এখন অভিযুক্তদের থানায় এনে সেদিনের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করবো।

এর আগে, গত শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ও শনিবার (২৩ জুলাই) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, গত ১৭ জুলাই রাত ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় পাঁচ জন দুর্বৃত্তের হাতে হেনস্তার শিকার হন এক ছাত্রী। ঐ সময় তার সঙ্গে থাকা বন্ধু বাধা দিলে, তাকেসহ ঐ ছাত্রীকে মারধর করে বখাটেরা। পরে তাদের কাপড় চোপড় খুলে ভিডিও ধারণ ও ছাত্রীকে ধষণের চেষ্টা করে।

এই ঘটনায়, ঘটনার শিকার ছাত্রী হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ে এই ঘটনার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com