বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বে জ্বালানি সংকট চলছে বিদ্যুৎ, পানি ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবেঃ ডিএমপি কমিশনার

  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৮.৪৭ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

বর্তমান বিশ্বে জ্বালানি সংকট চলছে। বিদ্যুৎ, পানি, সরবারহকৃত স্টেশনারি মালামাল ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে অধস্তন পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা প্রদান করেছেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার)।

আজ সোমবার (২৫ জুলাই ২০২২) বেলা ১১:৩০টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা প্রদান করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ডিএমপির সকল স্থাপনায় বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি লাইটের ব্যবহার নিশ্চিত করতে হবে। ব্যারাকে ফ্যান ও লাইটের ব্যবহারে আরো মিতব্যায়ী হতে হবে।

তিনি আরও বলেন, দেশের স্বার্থে দেশের কল্যাণে আমাদের অফিস কক্ষে ব্যবহৃত বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও এসির ব্যবহার সীমিত রাখতে হবে। সেইসাথে পানি ও সরবারহকৃত স্টেশনারি মালামালের সঠিক ব্যবহার করতে হবে। নিজেদের বিবেকবোধ থেকে বিদ্যুৎ, পানি ও জ্বালানি ব্যবহারে সচেতন হতে হবে।

ডিএমপির সকল থানা, ফাঁড়ি ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণের জ্বালানির ব্যবহার আগের চেয়ে আরো ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দেন তিনি।

 

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কশিনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com