(বাশার)ঈশ্বরগঞ্জ থেকেঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ঈপজেলা আওয়ামীলীগের সভাপতি হওয়ায় সাবেক এমপি বর্ষিয়ান রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার কে ২৪ শে জুলাই রবিবার পৌর ছাত্রলীগের নেতা মোঃ আল মাসুম ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানায়।জননেতা আবদুছ ছাত্তার ইতিপূর্বে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক দু,বার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে ছিলেন। এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় স্হায়ী কমিটির সভাপতির দায়িত্ব একনিষ্টভাবে পালন করেছিলেন। মোঃ আল মাসুম বাংলাদেশ ছাত্রলীগের মূলনীতি ধারন করে ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি হওয়ার জন্য সকলের সহযোগীতা ও দোয়া প্রার্থী। এসময় ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাহবুবুর রহমান(মাহবুব) পাশে ছিলেন।