বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রুশ কর্মকর্তা ওডেসাতে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছেন।

  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২, ২.১৭ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

রবিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রকের একজন মুখপাত্র বলেছেন, রুশ ক্ষেপণাস্ত্রগুলো শনিবার ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর ওডেসার সামরিক অবকাঠামো ধ্বংস করেছে। এটি ইউক্রেনের শস্য রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর।

এর আগে রাশিয়া শনিবারের হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছিল। ইউক্রেনকে তার কৃষ্ণ সাগর বন্দর থেকে লাখ লাখ টন শস্য পাঠানোর অনুমতি সংক্রান্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চুক্তি স্বাক্ষর করার একদিন পরে এই হামলা করা হয়।

রুশ ওই কর্মকর্তার সম্পূর্ণ বিপরীত তথ্য দেয়ার কারণ কী তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই চুক্তিকে বিপন্ন করার জন্য রাশিয়াকে তিরস্কার করেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শনিবার গভীর রাতে জারি করা এক বিবৃতিতে একই ধরনের অনুভূতি প্রকাশ করেছেন।

ইউক্রেনের রাষ্ট্রীয় গণমাধ্যম সাসপিলন ইউক্রেনের সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো উল্লেখযোগ্য ক্ষতি করেনি এবং সরকারি একজন মন্ত্রী বলেছেন, দেশটির কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে শস্য রপ্তানি পুনরায় শুরু করার প্রস্তুতি অব্যাহত রয়েছে। রয়টার্স এ সংবাদ জানায়।

ঐ হামলার তীব্র নিন্দা জানানো হয়।

কিয়েভে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক ঐ হামলাকে “আপত্তিজনক” বলে অভিহিত করেছেন।

তিনি টুইটারে পোস্ট করেন, “ক্রেমলিন খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। রাশিয়াকে অবশ্যই দায়ী করা উচিত।”

ইইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল রাশিয়ার পদক্ষেপকে “নিন্দনীয়” বলে অভিহিত করেছেন।

জেলেন্সকি বলেন, ওডেসার হামলা প্রমাণ করে যে, মস্কো শস্য চুক্তি বাস্তবায়ন না করার উপায় খুঁজে বের করবে।

টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে জেলেন্সকি বলেছেন, “এটি শুধুমাত্র একটি বিষয়ই প্রমাণ করেঃ রাশিয়া যাই বলুক এবং প্রতিশ্রুতি করুক না কেন, তারা এটি বাস্তবায়ন না করার উপায় খুঁজে বের করবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com