বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর  রুহের মাগফিরাত কামনা করেন ঈশ্বরগঞ্জের সাবেক এম পি আবদুছ ছাত্তার   

  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৮.৫৬ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে
মুহম্মদ আবুল বাশারঃ   জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ময়মনসিংহের জেলার ঈশ্বরগঞ্জের সাবেক এমপি জননেতা মোঃ আবদুছ ছাত্তার গভীর ভাবে শোকাহত ও রুহের মাগফিরাত কামনা করেন।  ২৩শে জুলাই বাংলাদেশ সময় আনুমানিক রাত ২.০০ টায় (নিউইয়র্ক সময় বিকাল ৪.০০টা) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এম.পি (৭৬) ইন্তেকাল করেছেন।
গাইবান্ধা-৫ এর ৭ বারের নির্বাচিত জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামের এক সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার ফয়জার রহমান এবং মাতার নাম হামিদুন নেছা। তিনি ছাত্র জীবন থেকে আমৃত্যু গণমানুষের প্রিয় নেতা ছিলেন।এডভোকেট  ফজলে রাব্বী মিয়া ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৮৮ সালের চতুর্থ, ১৯৯১ সালের পঞ্চম ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালে আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি।  উল্লেখ্য যে এর পর বাংলাদেশ আওয়ামীলীগে যোগদিয়ে ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য ব্যাপক জনসমর্থনে নির্বাচিত হন।দশম সংসদ থেকে তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এব্যপারে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও একাদিকবার নির্বাচিত জাতীয় সংসদের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার বলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com