বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০২৯ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৮.৪৮ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৯ জন মারা গেছেন, যা আগের দিন ছিল ১ হাজার ৭৫৯ জন। নতুন রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৪ হাজার ৮১৩ জন, যা আগের দিন ছিল ৮ লাখ ৬১ হাজার ৫৮৮ জন।

রোববার (২৪ জুলাই) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১ লাখ ৯৬ হাজার ২৯৭ জন আক্রান্ত হয়েছেন জাপানে। মৃত্যুর শীর্ষে ব্রাজিল। দেশটিতে ১৫৩ জন মারা গেছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪৯৭ জন এবং মারা গেছেন ৬৭ জন। ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫৩২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫২১ জন এবং মারা গেছেন ৩০ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৭১০ জন এবং মারা গেছেন ১১৬ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ১৭৫ জন এবং মারা গেছেন ৮৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৩১৯ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ২ হাজার ১৭৩ জনের। সুস্থ হয়েছেন ৫৪ কোটি ৪২ লাখ ৯ হাজার ৭৫৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com