মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ধর্মের দোহাই দিয়ে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৮.৪৩ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ধর্ম নিয়ে পাঠ্যবইয়ে কোন কিছু বাদ বা যুক্ত করা হয়নি। এ বিষয়ে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি বলেন,একটি চক্র ভুল তথ্যের ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত ও উত্তেজিত করছে। বিদেশে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি জামাত শিবিরের বিরাট একটি অংশ এই কাজ গুলো করছে। কাজেই প্রত্যেকই এই বিষয়ে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।
শিক্ষামন্ত্রী আজ চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২১-২২ অর্থবছরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার খাত হতে চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন,একটি মহল ধর্মের দোহাই দিয়ে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল করতে চায়।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী,অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।
পরে, চলতি ২০২১-২২ অর্থবছরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার খাত হতে মোট ১০১ জনের মাঝে ৫৬ লাখ টাকার চেক তুলে দেন শিক্ষামন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com