শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পল্লবী এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৯.৪০ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবী এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ কামরুজ্জামান পিয়াস ও মোঃ তানভীর।

বৃহস্পতিবার (২১ জুলাই ২০২২) রাত ১০:৪৫ টায় পল্লবী থানার ব্লক-ই এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা ক্যান্টনমেন্ট জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রেজাউল হক জানান, মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কতিপয় মাদক কারবারি পল্লবী থানার ব্লক-ই, মিরপুর-১২ এলাকার রাকিব হোসেনের কসমেটিক দোকানের সামনে একটি কার্গো ট্রাকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে কামরুজ্জামান ও তানভীরকে কার্গো ট্রাকসহ গ্রেফতার করা হয়। আর ওই  কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৬৮৩০) থেকে উদ্ধার করা হয় ২২ কেজি গাঁজা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে গাড়ীর মাধ্যমে বহন করে ঢাকাসহ আশপাশ বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।

পল্লবী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com