বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় শিশুসহ ৭ জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৫.৩০ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

সিরিয়ার পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে খ্রিস্টান অধ্যুষিত গ্রামে রাশিয়ার বিমান হামলায় পাঁচ শিশুসহ সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৩ জন।

বিরোধী বিমান পর্যবেক্ষণের তথ্য অনুযায়ী, রাশিয়ার যুদ্ধবিমান লাতাকিয়ার খমেইমিম বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে আল-ইয়াকুবিয়া ও জুদাইদা গ্রামে হামলা চালায়।

দ্য হোয়াইট হেলমেটস বা সিরিয়ান সিভিল ডিফেন্সের কর্মকর্তারা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, পাঁচ শিশুসহ সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ১৩ জন।

২০১৭ সালে আস্তানা বৈঠকে তুর্কিয়ে, রাশিয়া ও ইরান বাশার আল আসাদের নিয়ন্ত্রণে নেই এমন এলাকায় চারটি ‘নিরাপদ অঞ্চল’ তৈরির বিষয়ে সম্মত হয়। তবুও সিরিয়ার বাহিনী, ইরান সমর্থিত সন্ত্রাসী ও রাশিয়া হামলা চালিয়ে চারটির তিনটি এলাকা দখলে নিয়েছে। এখন তারা ইদলিব দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

যদিও তুর্কিয়ে ২০১৮ সালের সেপ্টেম্বরে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি শক্তিশালী করতে অতিরিক্ত একটি চুক্তি পৌঁছে। তা সত্ত্বেও ২০১৯ সালের মে মাসে আবারও হামলা জোরদার করা হয়। পরে ২০২০ সালের ৫ মার্চ হওয়া আরও একটি চুক্তি অনুযায়ী বর্তমানে ‍যুদ্ধবিরতি টিকে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com