বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভে সেনা অভিযান

  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ১২.৫০ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সরকারবিরোধী বিক্ষোভস্থলে অভিযান চালিয়ে শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার (২২ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটির নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ শপথ নেওয়ার পর এ অভিযান চালানো হয়। প্রেসিডেন্ট কার্যালয়ের কাছে বিক্ষোভস্থলে অভিযানে অংশ নেয় শত শত সেনা ও পুলিশ সদস্য।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ ফার্স্টে বলা হয়, বিক্ষোভস্থল থেকে ব্যক্তিদের আটক করা হয়েছে। এবং বিক্ষোভকারীরা যেসব তাবুতে থাকতেন সেগুলো ভেঙে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত এপ্রিল থেকে হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারীদের রসদ সরবরাহের জন্য এলাকায় স্থাপিত বেশ কয়েকটি অস্থায়ী কাঠামোও ভেঙে দিয়েছে সেনাবহিনীর সদস্যরা। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে শতাধিক বিক্ষোভকারীকে।

বিবিসির এক সাংবাদিক বলেছেন, তিনি বিক্ষোভস্থলের ছবি তোলার সময় সেনাবাহিনীর সদস্যরা তাকে মারধর করে এবং তার ফোন ছিনিয়ে নেয়।

বিক্ষোভকারীদের ওপর রনিল বিক্রমাসিংহে যে চড়াও হতে পারেন সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন। শপথ নেওয়ার পর পরই তিনি বলেছিলেন, সরকারকে ক্ষমতাচ্যূত করা কিংবা সরকারি কোনো ভবন দখল নেওয়া কোনো গণতান্ত্রিক কার্যক্রম নয়। তিনি ঘোষণা দিয়েছিলেন, এই ধরনের কোনো কিছু করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত বুধবার পার্লামেন্টে ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। ২২৫ আসনের পার্লামেন্টে তিনি ভোট পেয়েছেন ১৩৪টি। যদিও বিক্ষোভকারীরা তাকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নেননি। রনিলকে সরানোর ঘোষণাও দিয়েছিলেন বিক্ষোভকারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com