শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় নসিমনে থাকা ৫ শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ১০.৫০ এএম
  • ১৮০ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় নসিমনে থাকা ৫ শ্রমিকের মৃত্যু । এ সময় আহত হয়েছেন আরো ৩জন।

ভটভটিতে ১৪ জনের মতো শ্রমিক ছিলেন। ভটভটি রেললাইন পার হওয়ার সময় ট্রেন এটিকে ধাক্কা মারে। এসময় ভটভটি ছিটকে পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হন আরো বেশ কয়েকজন। এর মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুজর মৃধা (৩৫), নিরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), মহের বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস (৪৫) ও পারুলিয়া গ্রামের মালেক সিকদারে ছেলে রাজ্জাক সিকদার (৪০)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

কাশিয়ানি থানার ওসি (তদন্ত) মোহাম্মাদ ফিরোজ আলম জানান, রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছলে লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি যাত্রীবাহী নছিমনকে ধাক্কা দেয়। এতে ৫ জন আরোহীর মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। তাদের কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com