বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ব্রাজিলে পুলিশের অভিযানে কমপক্ষে ১৮ জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ১০.৩৩ এএম
  • ৪০৭ বার পড়া হয়েছে

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ফাভেলাসের একটি বিস্তীর্ণ কমপ্লেক্সে পুলিশের অভিযানে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) কমপ্লেক্সো দো আলেমাওতে এই ঘটনা ঘটে।

দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানান, পুলিশের অভিযানে মারা যাওয়া ১৮ জনের মধ্যে একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং ওই এলাকায় বসবাসকারী একজন মহিলা ছিলেন। বাকী  ১৬ জনকে সংগঠিত অপরাধ গোষ্ঠীর সদস্য বলে মনে করা হয়।

দিনব্যাপী চলা অভিযানে নিজেদের বাড়ির মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। পুলিশ বলছে, সন্ত্রাসীদের হামলার পরিকল্পনা নস্যাৎ করতে ও তাদের আটক করার জন্যই এ অভিযান।

গণমাধ্যম সূত্রে জান যায়, রিও ডি জেনিরোর বেসামরিক এবং সামরিক পুলিশের কৌশলগত দলগুলো কার্গো চুরি এবং ব্যাঙ্ক ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহভাজন একটি দলকে ধরার জন্য ফাভেলাতে এবং এটি আশেপাশের এলাকায় এই অভিযান চালায়।

আরো জানা যায়, এই অভিযানের সময় চারটি বিমান ও ১০টি সাঁজোয়া যানের সহায়তায় প্রায় ৪০০ কর্মকর্তা জড়িত ছিলেন।

তবে রিও ডি জেনিরোর ফাভেলায় এ ধরনের অভিযান অস্বাভাবিক নয়। পুলিশ মাদক পাচারকারী চক্রকে খুঁজে বের করতে প্রায়ই অভিযান চালায় সেখানে।

 

সূত্রঃ বিবিসি, আলজাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com