সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শাহ্ রজায়ী (রহঃ) ওরস: ওষখাইনে প্রস্তুতির মহাযজ্ঞ নওগাঁর আত্রাই এ সেচ পাম্প চালু করতে বাধা, পুড়ছে ১৮ বিঘা জমির ভুট্টা গাছ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন – সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট: পেট্রোল পাম্পের লাইনে অচল শহর, চরম ভোগান্তিতে জনজীবন ঠাকুরের পীরগঞ্জে বাড়িতে গিয়ে স্বামী স্ত্রীকে মারপিট-স্বামী স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে কঠোর বার্তা: সন্দ্বীপে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা

করোনা ভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ১০.২৯ এএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন । বুস্টার ডোজ নেয়ার পরও তিনি আক্রান্ত হলেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  এক বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়া বলেছেন, বৃহস্পতিবার করোনা শনাক্ত হওয়া বাইডেনের মধ্যে মৃদু লক্ষণ ছিল এবং তিনি প্যাক্সলোভিড নামে একটি অ্যান্টিভাইরাল ওষুধ খাচ্ছেন।

চারদিন মধ্যপ্রাচ্য সফর থেকে ফিরে আসার পর  প্রেসিডেন্ট বাইডেনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে তিনি ইসরাইল, ফিলিস্তিন এবং সৌদি আরবের নেতাদের সাথে সাক্ষাৎ করেন। এ সফরে সর্বশেষ কয়েকটি আরব দেশের নেতাদের সাথে একটি সম্মেলনে যোগ দেন তিনি।

জো বাইডেন ২০২০ সালের ডিসেম্বরে এবং ২০২১ সালের জানুয়ারীতে ফাইজার-বাইয়োনটেকের কোভিড ভ্যাকসিন নেন। শুধু তাই নয়, তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে এবং ২০২২ সালের মার্চে ফাইজারের বুস্টার ডোজ নেন।

পুরোপুরি ভ্যাকসিন নেয়া সাধারণ মানুষের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি স্বাভাবিক। কারণ এরই মধ্যে ভাইরাসটির বিভিন্ন ধরণের জন্ম হয়েছে। তবে ভ্যাকসিন নেয়ার কারণে করোনায় আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হওয়া বা মৃত্যুহার অনেক কমে গেছে।

সূত্র: ব্লুমবার্গ ও সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com