বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রায়পুরে কিশোর গ্যাংয়ের আধিপত্যতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৮.৫৮ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ এলাকাভিত্তিক আধিপত্যতা বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর গ্যাং এর দু পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। হাসপাতালেও হামলার ব্যর্থ চেষ্টা করে বলে প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন।

জানা গেছে, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্র ও একই উপজেলার পূর্ব লাচের আশরাফগঞ্জ এলাকার সালাউদ্দিনের ছেলে মোঃ ফাহাদ(১৫)এর নেতৃত্বে একটি কিশোর গ্যাং স্থানীয় আধিপত্যতাকে বিস্তার করে একই এলাকার রায়হান গ্রুপের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে করে দু পক্ষের অন্তত দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানেও ফাহাদের নেতৃত্বে ১২-১৫ জনের একটি সংঘবদ্ধ কিশোরগ্যাং হাসপাতালে হামলার ব্যর্থ চেষ্টা করে।

খবর পেয়ে রায়পুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে রায়পুর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান। এই নিয়ে পরিস্থিতি থমথমে ভাব বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com