বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর জমিসহ গৃহ হস্তান্তর আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৮.৫১ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মজিব বর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নে অসহায় গৃহহীন নদী ভাঙ্গা মানুষের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী গৃহ হস্তান্তর অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লক্ষ্মীপুরের চরপোড়াগাছা ইউনিয়নে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ২১০ টি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে প্রতিটি পরিবারকে আড়াই একর ভূমি বন্দোবস্ত প্রদান করে ছিন্নমূল ও অসহায় মানুষের পুনর্বাসন কার্যক্রম সর্বপ্রথম শুরু করেন। বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত এই ইউনিয়নের চর কলাকোপা আশ্রয়ন প্রকল্পে ৫.১৫ একর ভূমি অবৈধ দখল উদ্ধারকৃত খাস জমিতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত জেলে ভিক্ষুক বিধবা ও অসহায় ১৪২টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী জমিসহ গৃহ হস্তান্তর করেন।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সরাসরি সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী সুবিধাভোগীদের মাঝে গৃহ হস্তান্তর করেন। জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, স্থানীয় সংসদ সদস্য মেজর (অব) আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ শাহজাহানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে বাগেরহাট, ময়মনসিংহ, পঞ্চগড় ও মাগুরা জেলাতেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমিসহ গৃহ হস্তান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com