বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বস্তা বন্দি অবস্থায় এক মাদ্রাসা ছাত্রী উদ্ধার,হাসপাতালে ভর্তি।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৮.৪৪ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে বস্তা বন্দি অবস্থায় এক মাদ্রাসা ছাত্রী উদ্ধার,হাসপাতালে ভর্তি ।

আল-মনসুর,রুহিয়া,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় বস্তা বন্দি অবস্থায় টাঙ্গন নদীর ব্রিজের নিচ থেকে মাহফুজা খাতুন (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে এলাকাবাসী।

২১ জুলাই বৃহস্পতিবার সকাল ৭ টা ২০ মিনিটে পৌরশহরের টাঙন নদীর ব্রিজের নিচ থেকে বস্তা বন্দি অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধারকৃত মাহফুজা খাতুন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের ক্বারী মোস্তফা কামালের মেয়ে৷ মাহফুজা খাতুন ঠাকুরগাঁও পৌরশহরের খাতুনে জান্নাত কামরুন্মেছা কাওমী মহিলা মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করতেন। খালপাড়ার বাসিন্দা জয় মহন্ত অলক বলেন, নদীর নিচে বস্তা পরে থাকা অবস্থায় আমাকে একজন কল দেন। আমি এসে দেখি টাঙ্গন ব্রিজের নিচে পরে আছে৷ আমরা প্রথম দেখায় মনে করলাম মারা গেছে। বস্তা বন্দি এটি লাশ৷ পরে আমি ছবি তোলার জন্য একটু কাছে গিয়ে দেখি বস্তাটি নরে উঠলো। তাৎক্ষণিক ভাবে আমি স্থানীয়দের বস্তাটি খুলতে বললাম। বস্তা খোলার পর দেখা যায়, সে বেঁচে আছে। পরে তৎক্ষণাকে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়। মাহফুজা খাতুনের বড় বোনের সাথে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে জানান, আমার বোন টাঙন নদীর পাশে এক মাদরাসায় পড়াশোনা করতো। ঘটনা কি ঘটেছে আমরা জানিনা। আমরা ঠাকুরগাঁওয়ে যাচ্ছি। খাতুনে জান্নাত কামরুন্মেছা কাওমী মহিলা মাদরাসার মুহতামিম হযরত আলী বলেন, স্বাভাবিক নিয়মের মত রাত ১১ টায় সবাই ঘুমিয়ে পরে৷ পরে ফজরের সময় তাকে রুমে দেখতে না পেয়ে তার সহপাঠিরা তাকে খোঁজাখুজি করে৷ তার অভিভাবকদের খবর দেওয়া হয়৷ তারপর পাশেই টাঙন নদীর ব্রিজের নিচে বস্তা বন্দি অবস্থায় তাকে দেখা গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সাংবাদিকদেরকে বলেন, মাহফুজা শহরের একটি মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করেন৷ মেয়েটির সাবেক স্বামী তার দলবল নিয়ে রাত আনুমানিক ২-৩ টার দিকে মেয়েটিকে কৌশলে মাদরাসা থেকে বের করে নিয়ে আসেন৷ পরে নির্যাতন করে তাকে বস্তা বন্দি করে টাঙন নদীর ব্রিজের নিচে ফেলে রাখে। পরে সকালে খবর পেয়ে তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com