বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জাতিসংঘের মুখপাত্রকে দেশ ছাড়ার জন্য ৭২ ঘণ্টা সময় দিয়েছে মালি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৬.১৪ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

মালির সামরিক সরকার মালিতে জাতিসংঘ মিশনের মুখপাত্র অলিভিয়ের সালগাদোকে সে দেশ ছেড়ে যাওয়ার জন্য ৭২ ঘণ্টা সময় দিয়েছে। মালির সরকারকে জাতিসংঘের একটি সেনাদলের সমর্থনে আইভরির ৪৯ জন সৈন্যের আগমনের বিষয়ে জানানো হয়েছিল- তার এমন টুইটের পরে এই আদেশটি আসে।

মালির সরকার দাবি করে যাচ্ছে যে, তারা সৈন্যদের আগমন সম্পর্কে অবহিত ছিল না এবং তারা ১১ জুলাই একটি বিবৃতিতে দাবি করেছিল যে, “মালির পুনরুদ্ধার এবং নিরাপত্তার গতিশীলতা ভঙ্গ করতে” সৈন্যরা মালিতে উপস্থিত হয়েছিল।

সৈন্যরা বামাকোর বিমানবন্দরে আগমনের সাথে সাথে সরকার তাদেরকে “ভাড়াটে সৈন্য” বলে অভিহিত করে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর মালি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মালিতে জাতিসংঘ বাহিনীর সমস্ত কার্যক্রম স্থগিত করেছে। আইভরি কোস্ট সেনাদের মুক্তির আহ্বান জানিয়েছে।

মিনাসমা ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মালির সেনাবাহিনীকে দেশের বেশিরভাগ অংশে নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করেছে।

জাতিসংঘ এবং মালির সামরিক সরকারের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এপ্রিল মাসে মৌরা শহরে জাতিসংঘকে প্রবেশ করতে দেয়া হয়নি। সেখানে তারা একটি গণহত্যার অভিযোগের ভিত্তিতে মানবাধিকার বিষয়ে তদন্ত করতে চেয়েছিল।

২৯ জুন নিরাপত্তা পরিষদের বৈঠকের সময় মালিতে মিনাসমা-এর কর্মক্ষমতা নবায়ন করা হলে জাতিসংঘে মালি প্রতিনিধি বলেছিলেন, মালি সরকার জাতিসংঘকে কোনো মানবাধিকার তদন্ত করার অনুমতি দেবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com