বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের ১০ কোটি ৮০ লাখ ডলারের অস্ত্র বিক্রি বাধা দূর হয়েছে

  • আপডেট সময় বুধবার, ২০ জুলাই, ২০২২, ৬.১০ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের ১০ কোটি ৮০ লাখ ডলারের অস্ত্র বিক্রির সাম্প্রতিকতম বাধা দূর হয়েছে। তবে কিছু সমালোচক বলেছেন, এটি পূর্ব এশিয়ার গণতন্ত্রকে চীনের আক্রমণ থেকে রক্ষা করতে যথেষ্ট নয়।

পেন্টাগনের অনুমোদনের পর বিক্রয়টি অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে চলে যায়। পাশ হলে এটি হবে বাইডেন প্রশাসনের অধীনে পঞ্চম বিক্রয় এবং এই বছরে অনুমোদিত চতুর্থ বিক্রয়।

তাইওয়ানের প্রেসিডেন্টের মুখপাত্র ঝাং ডানহান বলেছেন, “তাইওয়ানের প্রতিরক্ষা চাহিদার প্রতি গুরুত্ব প্রদর্শন এবং নিরাপত্তা প্রতিশ্রুতি পূরণ করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে তাইওয়ান কৃতজ্ঞ।”

যদিও যুক্তরাষ্ট্রের তাইওয়ানের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, ১৯৭৯ -র তাইওয়ান সম্পর্ক আইনের অধীনে যুক্তরাষ্ট্র গণতন্ত্রকে রক্ষা করতে সহায়তা করার জন্য অনুমোদিত। পূর্ববর্তী সহায়তার বেশিরভাগে অস্ত্র বিক্রি এবং অন্যান্য প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিক্রিতে ত্বরিৎ আপত্তি জানায়। একজন মুখপাত্র সিনিয়র কর্নেল তান কেফেই বলেছেন, এই বিক্রয় চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং “চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থকে মারাত্মক হুমকির মুখে ফেলে।”

চীনের কমিউনিস্ট পার্টি স্ব শাসিত গণতন্ত্র তাইওয়ানকে একটি বিপথগামী প্রদেশ হিসেবে বিবেচনা করে। তবে বেইজিং সরকার কখনো সরাসরি দ্বীপটি শাসন করেনি। চীন প্রায়শই তাইওয়ান এবং বিদেশি সরকার বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যকার যেকোনো মিথস্ক্রিয়ায় আপত্তি জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com