মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দেবীদ্বারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত সর্বক্ষেত্রে বাংলা ভাষার গুরুত্ব দিতে হবে

  • আপডেট সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ৭.৩৭ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

এ,আর, আহমেদ হোসাইনঃ
(দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি//

আমাদের দাপ্তরিক কাজ সহ সর্বক্ষেত্রে বাংলা ভাষার গুরুত্ব দিতে হবে। শুক্রবার সকাল ৯টায় দেবীদ্বার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ওই আহবান জানান। তিনি বলেন, এ ভাষার জন্য ৫২তে রক্ত ঝরেছে, ৫৪ এবং ৭০’র জাতীয় সংসদ নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জণ করেছি। ৭১’র মুক্তিযুদ্ধে বিজয় লাভ করেছি। আর এ স্বাধীন দেশেই বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনার সরকারের আমলে অর্থাৎ ১৯৯৯সালে আমরা জাতিসংঘের ঘোষণায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছি। মুক্তিযুদ্ধের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ভাষা আন্দোলনেরও মহান নেতা ছিলেন।  তাইতো তিনি পাকিস্তানের কারাগারে থেকে বলেছিলেন,  আমি বাঙ্গালী, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা, আমার লাশ তোমরা বাংলাদেশে পৌঁছে দিও, জয় বাংলা। বঙ্গবন্ধু আপাদমস্তকে ছিলেন একজন বাংলাভাষি বাঙ্গালী দেশপ্রেমিক, তাইতো তিনি জাতিসংঘে বাংলায় ভাষন দিয়ে বিশ^বাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন।
দেবীদ্বারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত হয়েছে। রাত ১২-০১মিনিট থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারী- বেসরকারী প্রতিষ্ঠান, আ’লীগ, কমিউনিস্ট পার্টি, ন্যাপ ও বিভিন্ন অংগসংগঠন, উপজেলা প্রেসক্লাব, সামাজিক সংগঠন, স্কুল, কলেজ’র পক্ষ থেকে পূষ্পার্ঘ্য অর্পণ, সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরী, সকাল ৯টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী, মহিলঅ ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, সহকারী কমিশনার(ভূমি) সাহিদা আক্তার, আ’লীগ উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ,কে,এম জিন্নাহ, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ জহিরুল আনোয়ার প্রমূখ। আলোচনা শেষে শিল্পকলা একাডেমীর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com