বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

একজন মানবিক ওসির বিদায়ে চোখের জলে ভাসলেন এলাকাবাসী।

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৭.০৮ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান)                                ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর জেলার দুইটা থানায় দায়িত্বরত ছিলেন তিনি। সর্বশেষ গতকাল সোমবার দীর্ঘ আট মাসের কর্ম দিবস শেষ করে ভাঙ্গা থেকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের উদ্দেশ্যে ভাঙ্গা ত্যাগ করেন। তার বিদায়ের খবরে ভাঙ্গার সচেতন মহল থেকে শুরু করে সাধারণ মানুষ চোখের জলে ভেসেছেন।

পুলিশের ওসি হিসেবে চাকুরি করে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে তার কর্মরত এরিয়ায়। তার পরেও সোমবার বিদায়ের আগে ভাঙ্গাবাসীর উদ্দেশ্যে বলেন কর্মময় জীবনে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাই।

ভাঙ্গা বাসীর উদ্দেশ্যে বিদায়ি অফিসার ইনচার্জ সেলিম রেজা আরো বলেন ‘আসসালামু আলাইকুম, বদলিজনিত কারণে ভাঙ্গা থানা হইতে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা হইলাম। এই কর্মকালীন সময়ে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কারো মনে যদি কোন কষ্ট দিয়ে থাকি তবে নিজ গুনে ক্ষমা করে দিবেন। কর্মকালীন সময়ে আপনাদের সহযোগিতায় যে ভাল কাজ গুলো করতে পেরেছি তার সকল কৃতিত্ব আপনাদের। আর যে সকল কাজগুলো করতে পারি নাই তাহার সকল ব্যর্থতা আমার। আমার প্রতি আপনারা যে ভালবাসা দেখিয়েছেন তার জন্য আমি চির ঋনি হয়ে থাকলাম। আমি ও আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। সবাই ভাল থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com