বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট পদে ভোটের আগে জরুরি অবস্থা জারি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৫.২৭ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আইনপ্রণেতারা অর্থনৈতিক সংকটের সাথে লড়াই করা এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিমগ্ন দ্বীপরাষ্ট্রের জন্য নতুন প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য বৈঠকের আগে এ ঘোষণা আসে।

রোববার দিনের শেষের দিকে একটি আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়েছে যে, “জননিরাপত্তার স্বার্থে, জনশৃঙ্খলা রক্ষা এবং সম্প্রদায়ের জীবনের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে” জরুরি অবস্থা জারি করা হচ্ছে।

বৃহস্পতিবার গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বিক্রমাসিংহে।

বিক্রমাসিংহে নেতৃস্থানীয় প্রতিদ্বন্দ্বীদের মধ্যে থাকবেন বলে আশা করা হচ্ছে। কারণ সংসদের বৃহত্তম দল অর্থাৎ ক্ষমতাসীন দল বলেছে যে, তারা তাকে সমর্থন করবে। তবে দলের কিছু সদস্য এই পছন্দের বিরোধিতা করছেন।

কিন্তু দেশে আলোড়ন তোলা ব্যাপক বিক্ষোভে তার পদত্যাগের দাবি করা হয় এবং অনেক বিক্ষোভকারী বলেছেন যে, তিনি জয়ী হলে তারা তার ক্ষমতাচ্যুতির জন্য প্রচার চালিয়ে যাবেন।

বিক্ষোভকারীরা প্রাক্তন প্রেসিডেন্ট রাজাপাকসে এবং তার পরিবারকে অর্থনীতির অব্যবস্থাপনা এবং দুর্নীতির জন্য অভিযুক্ত করে। তারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করেছিল।

প্রেসিডেন্ট ভোট শ্রীলঙ্কার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে একটি উদ্ধার প্যাকেজ নিয়ে আলোচনার জন্য দেশটিতে স্থিতিশীলতা পুনরুদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটির খাদ্য, জ্বালানি ও ওষুধ আমদানির অর্থ ফুরিয়ে গেছে এবং দেশটি আন্তর্জাতিক ঋণ খেলাপি হয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com