বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিদ্যুৎ সাশ্রয়: আজ থেকে দৈনিক এক ঘণ্টা লোডশেডিং

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৩.৫৫ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় আজ থেকে দেশে দৈনিক এক ঘণ্টা করে এলাকা ভিত্তিক লোডশেডিং কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “প্রাথমিকভাবে, পরীক্ষামূলক ভিত্তিতে দৈনিক এলাকাভিত্তিক এক ঘণ্টার লোডশেডিং দেয়া হবে। এক সপ্তাহ পর প্রয়োজনে আমরা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবো।”

সোমবার বিকালে নিজ মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সংশোধিত ঘোষণায় এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

এর ঘণ্টাখানেক আগে দিনে দুই ঘণ্টা লোডশেডিং ঘোষণা করা হয়েছিল।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী এ ঘোষণা করেছিলেন। তিনি বলেন, “বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে রেশনিং প্রয়োজন।”

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে উপদেষ্টা এ সিদ্ধান্তের কথা জানান।

নসরুল হামিদ ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বৈঠকে উপস্থিত ছিলেন।

তৌফিক-ই-এলাহী বলেন, “বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো শিডিউলের অধীনে লোডশেডিং পরিচালনা করবে যাতে জনগণ এর জন্য প্রস্তুতি নেয়ার সময় পায় এবং কোনো ঝামেলা অনুভব না করে।”

তবে প্রতিবার আধা ঘণ্টার বেশি লোডশেডিং চলবে না।

তিনি বলেন, “পেট্রোলিয়াম জ্বালানি সাশ্রয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ডিজেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ থাকবে এবং শপিংমল ও বাজার রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।”

তিনি বলেন, “সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার মতো কিছু বিকল্প নিয়ে আলোচনা হয়েছে।”

নসরুল হামিদ তার প্রেস ব্রিফিংয়ে বলেন, “সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পেট্রোলিয়াম করপোরেশনকে বিষয়টি নিয়ে কাজ করতে বলা হয়েছে। পরিবহন পরিচালকদের সঙ্গে আলোচনা করে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”

মসজিদ, মন্দির ও গির্জার মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে বিদ্যুৎ সাশ্রয়ের ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি। তারা যেন শুধু নামাজের সময় এয়ার কন্ডিশনার চালু রাখে।

তিনি বলেন, “কোনোভাবেই রাত ৮টার পর মার্কেট ও শপিংমল খোলা রাখা যাবে না।”

প্রতিমন্ত্রী বলেন, “ডিজেল-চালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ করলে ১০ শতাংশ পেট্রোল আমদানি সাশ্রয় হবে এবং পরিবহন খাতে ডিজেলের সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে আরও ১০ শতাংশ সাশ্রয় করা যেতে পারে।”

কর্মকর্তারা বলছেন, দেশে প্রায় ১০টি ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্র রয়েছে যার ১২৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। এই বিদ্যুৎকেন্দ্রগুলোর অধিকাংশই বেসরকারি খাতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com