বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৬১ জন আমেরিকানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইরান

  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৭.৩০ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

আরও ৬১ জন আমেরিকানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ইরান সরকারের বিরোধীতাকারী এক গোষ্ঠীকে সমর্থন করার কারণে নিষেধাজ্ঞা আরোপ করা ব্যক্তিদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রয়েছেন বলে, শনিবার তেহরান জানিয়েছে। এদিকে, ২০১৫ সালের এক পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য কয়েক মাস ধরে চলা আলোচনাটি অচলাবস্থার মধ্যে রয়েছে।

মুজাহিদিন-ই-খালক (এমইকে) নামে নির্বাসিত ঐ বিরোধী গোষ্ঠীটির প্রতি সমর্থন জানানোর কারণে ইরানের পররাষ্ট্র মন্ত্রক কালো তালিকাটি প্রকাশ করে। ঐ তালিকায় আরও আছেন রিপাবলিকান দলীয় সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবি রুডি জুলিয়ানি এবং হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক সাবেক উপদেষ্টা জন বল্টন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এমন খবর জানায়।

অতীতেও ডজনকয়েক আমেরিকানের বিরুদ্ধে বিভিন্ন কারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এমন নিষেধাজ্ঞার ফলে ইরান কর্তৃপক্ষ ঐ ব্যক্তিদের ইরানে থাকা যে কোন সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। তবে এমন পদক্ষেপ অনেকাংশেই প্রতীকি মনে হয়েছে কারণ তাদের এমন সম্পদ থাকার সম্ভাবনা খুবই কম। ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে তার সফরটি শেষ করার সময়ে এমন পদক্ষেপের ঘোষণা দিল ইরান।

জুলিয়ানি, পম্পেও এবং বল্টন, তারা সকলেই রিপাবলিকান দলের সদস্য। এমইকে-র অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ এবং গোষ্ঠীটির প্রতি তাদের সমর্থন প্রকাশের বিষয়টি বহুল প্রচারিত। পম্পেও এবং বল্টন, উভয়েই ট্রাম্পের অধীনে দায়িত্ব পালন করেন।

জানুয়ারিতে ৫১ জন এবং এপ্রিলে অপর আরও ২৪ জন আমেরিকানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইরান।

পররাষ্ট্র মন্ত্রকের এক প্রতিনিধি শনিবার বলেন, “যুক্তরাষ্ট্র নিজেদের নাগরিকদের নিরাপদ ও সুরক্ষিত রাখবে। এর মধ্যে যারা এখন দায়িত্বে নিয়োজিত আছেন তারা রয়েছেন এবং যারা ইতোপূর্বে দায়িত্বে নিয়োজিত ছিলেন তারাও রয়েছেন।” তিনি আরও বলেন, “হুমকি ও উস্কানির বিরুদ্ধে আমাদের সংকল্পে আমরা ঐক্যবদ্ধ এবং ইরানের যে কোন আক্রমণ প্রতিহত করতে ও তার জবাব দিতে আমরা আমদের মিত্র ও সহযোগীদের সাথে কাজ করে যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com