বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত বাংলাদেশি ১ লাখ কর্মী নেওয়ার প্রস্তাবে সম্মত রাশিয়া অনার্সে বাংলা-ইতিহাসের মতো মৌলিক বিষয় বাদের পরিকল্পনা নেই :শিক্ষামন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে বড় পর্দায় খেলা দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে :যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে সীমান্ত সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে শূন্যরেখায় আটকে থাকা সব নাগরিককে ফিরিয়ে নিয়েছে ভারত নোটিশের জবাব দিতে আদ-দ্বীন হাসপাতালকে ২ দিনের সময় দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু

তিতকুটে স্বাদের করলা এখন কুমিল্লার চাষিদের মুখে মিষ্টি হাসি

  • আপডেট সময় শনিবার, ১৬ জুলাই, ২০২২, ৬.৩২ পিএম
  • ৩৭৫ বার পড়া হয়েছে

তিতকুটে স্বাদের করলা এখন কুমিল্লার চাষিদের মুখে মিষ্টি হাসি এনে দিয়েছে। সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের পাদদেশে জামতলা এলাকা। পাহাড়ের ঢাল এবং সমতল ভূমিতে করলার মাচা। করলা সংগ্রহ করে চাষিরা মাচার পাশে স্তুূপ করছেন। কয়েকজন শ্রমিক করলা বাজারে নেয়ার জন্য ঝুড়িতে সাজিয়ে নিচ্ছেন। লালমাই পাহাড়ে এরকম করলার চাষ করতে দেখা যায় অনেক কৃষককে। প্রথম দেখায় সবুজ পাতায় ছেয়ে যাওয়া মাচায় যে কারো চোখ আটকে যায়। এবার করলার ফলন ভালো হওয়ায় কৃষকরা অনেক খুশি। এ জেলার উৎপাদিত করলা এখন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবারাহ হওয়ায় লাভের মুখ দেখছে চাষীরা। বেশ কয়েক বছর আগে থেকেই এই জেলার লালমাই পাহাড়ের পাদদেশে চাষীরা করলা সবজি চাষে উৎসাহিত হয়ে করলা চাষ করে স্থানীয় বিভিন্ন হাট বাজারে বিক্রি করে ভালোই লাভের মুখ দেখছে।
কুমিল্লার বিভিন্ন এলাকার চাষীরা তাদের উৎপাদিত করলা নিয়ে চলে আসে নিমসার বাজারে এবং ক্রেতারা তাদের কাছ  থেকে করলা ক্রয় করে মিনি ট্রাক যোগে সকাল ১০টার মধ্যেই রওয়ানা হয়ে যায় নিজ গন্তব্যে। বর্তমানে প্রতি মণ করলা হাজার টাকা থেকে ১২শ’ টাকায় বিক্রি করছে।
কুমিল্লার করলার গুণগত মান ভাল বাজারের ক্রেতা বিক্রেতাগণ জানা, প্রতিদিন নিমসার বাজার হতে প্রায় ১শ’ থেকে ১৫০ টন করলা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে।
জমি থেকে ৬০-৭০ হাজার টাকার করলা বিক্রি করতে পারবেন। পাইকারি ৩৫-৪০ টাকায় বিক্রি করেন। যা খুচরা বাজারে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কৃষি কর্মকর্তা আইউব মাহমুদ  বলেন, সদর দক্ষিণের লালমাই পাহাড় এলাকার ৯০ হেক্টর জমিতে করলার চাষ হচ্ছে। যেখানে পানি জমে না এমন উঁচু-মাঝারি জমির দোঁআশ মাটিতে করলার ভালো চাষ হয়। কৃষি বিভাগ সার ও কীটনাশক প্রয়োগে কৃষকদের পরামর্শ দিয়ে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com