সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নওগাঁয় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.১৫ এএম
  • ২০৭ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁয় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৪৫জন কৃষকদের নিয়ে এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির এফএভিপি চিত্তরঞ্জনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এফসিএ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ এর উপস্থাপক এবং কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, নওগাঁ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রানীসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি নওগাঁ শাখার ব্যবস্থাপক এস,এম মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নওগাঁ সদরে ৬০জন, ধামইরহাটে ৬০জন এবং আত্রাই, নিয়ামতপুর, বদলগাছী, মহাদেবপুর, পতœীতলা, সাপাহার, পোরশা, রাণীনগর ও মান্দার প্রত্যেকটি উপজেলায় ২৫জন করে ৩৪৫জন কৃষক এই প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে সকল কৃষকদের সার্টিফিকেট ও উপহার হিসাবে প্রত্যেককে এক হাজার টাকা, ব্যাগ, ছাতা, চশমা, কিটনাশক, টি-শার্ট ও বীজ দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য আমরা কৃষির টেকসই উন্নয়ন ও কৃষি-উদ্যোক্তাদের সক্ষম করে তুলতে চাই। আমাদের বিশ্বাস এই কর্মসূচি কৃষি-উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com